1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় পুকুর থেকে ভেসে উঠলো ভ্যানচালকের লাশ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বাগমারায় পুকুর থেকে ভেসে উঠলো ভ্যানচালকের লাশ

মোঃ আতাউর রহমান বাগমারা রাজশাহী প্রতিনিধি:-
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৮ বার পঠিত

 

রাজশাহীর বাগমারারয় নিখোঁজের একদিন পর ভাসমান লাশ উদ্ধার করেছে বাগমারা পুলিশ। ওই ব্যক্তির নাম নয়ন হোসেন। তিনি শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল গ্রামের আফাজ উদ্দীনের ছেলে।

২১ ডিসেম্বর (শনিবার) দুপুরে বাড়ির কাছাকাছি একটি পুকুর থেকে লাশ উদ্বার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়,শনিবার দুপুরে মচমইল রাজবাড়ির পাশের পুকুরে ভাসমান লাশ দেখতে পাই এবং এলাকার লোকজন শনাক্ত করেন যে নয়নের লাশ।পুলিশকে খবর দিলে দুপুর দুইটায় ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

তার স্রী রানী খাতুন জানান,তার স্বামী একজন ভ্যানচালক। গত শুক্রবার তিনি ভ্যানটি বিক্রি করেন।শুক্রবার  বিকালে বাজারে গেলেও রাতে আর বাসায় ফিরেনি। বিভিন্ন স্থানে খোঁজে পাইনি।কিভাবে তার স্বামী মৃত্যু হয়েছে তিনি বলতে পারছেন না। নয়ন হোসেন নেশা করতো বলে জানিয়েছেন এলাকাবাসী।তবে শরীরে কোন আঘাতের চিহ্ন নাই বলে জানিয়েছেন প্রত্যক্ষদশীরা।

বাগমারা থানার ওসি তোহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে।তার মৃত্যুর কারন খতিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park