1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারার মুগাইপাড়াতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বাগমারার মুগাইপাড়াতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ আতাউর রহমান বাগমারা রাজশাহী প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৮০ বার পঠিত

বাগমারার মুগাইপাড়াতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ আতাউর রহমান
বাগমারা রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ে ১ দিন ব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ২০ ডিসেম্বর সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন বাগমারার কৃতিসন্তান, শিশু সার্জারী বিশেষজ্ঞ ও বসুন্ধরা আদ-দ্বীন মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ মো: আলমগীর হোসেন ও তার সহকর্মীরা। মুগাইপাড়া সহ আশেপাশের এলাকার পাঁচ শতাধিক গরীব মানুষ বিনা পয়সায় চিকিৎসা সেবা গ্রহন করে। এমন উদ্যোগ সামনে আরও দেখতে চান এলাকার গরীব লোকজনরা।ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিকভাবে সহযোগিতা করেন হাটগাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আফজাল হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, মুগাইপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজ আল আসাদ, মুগাইপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহাব উদ্দীন, মচমইল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মাহাবুর রহমান, সহকারী শিক্ষক জয়নাল আবেদীন, সাবেক মেম্বার সিরাজ কবিরাজ, শরীফ উদ্দীন, হাফেজ মাওলানা বাবুল হুসাইন, হাটগাঙ্গোপাড়া মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি সাইফুল ইসলাম, মাওলানা ফিরোজুল হক, ব্যাংক কর্মকর্তা মারুফ হাসান, বিএনপি নেতা দুলাল শাহ, হাসান মাহমুদ, ব্যবসায়ী গিয়াস উদ্দীন।

উল্লেখ্য যে,ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন ভাবে সহযোগিতা করে, মুগাইপাড়া পাঠাগার ও সংস্কৃতি কেন্দ্র এবং স্বেচ্ছাসেবী সংগঠন বিপ্লবী নাগরিক সমাজ(বি.না.স.) এর সকল সদস্যবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park