1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বেলকুচিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ সেরাজুল ইসলাম সিরাজ
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম সিরাজ

সিরাজগঞ্জ বেলকুচিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় জীনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজে এ সম্মেলনে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেলকুচি উপজেলা সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শু’রা সদস্য সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর আলহাজ্ব অধ্যক্ষ আলী আলম।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মোঃ ছাইদুল ইসলাম খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ জেলা শু’রা সদস্য বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, সহ আরো উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মাজহারুল ইসলাম,
বেলকুচি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ মাহবুবুর রশিদ শামীম,সহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বেলকুচি উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ড দায়িত্বশীল নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে আগামী ২০২৫-২০২৬ সালের জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বেলকুচি উপজেলা শাখার ৩২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।
এতে সভাপতি নির্বাচিত হয় মোঃ জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয় শরিফুল ইসলাম (শরিফ), পরে সভাপতি ও সহ সভাপতিদের শপথ পাঠ করান বিশেষ বক্তা শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মোঃ ছাইদুল ইসলাম খান।
বাকি সাধারণ সম্পাদক সহ কমিটি বিভিন্ন দায়িত্বে থাকা সদস্যদের শপথ পাঠ করান নবনির্বাচিত বেলকুচি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন।

শপথ শেষে প্রধান অতিথির মোনাজাতের মাধ্যমে সম্মেলনে শেষ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park