1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মুন্সীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা ডিসি এসপি শ্রদ্ধা জ্ঞাপন সংবর্ধনা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

মুন্সীগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে জেলা ডিসি এসপি শ্রদ্ধা জ্ঞাপন সংবর্ধনা

মোঃ সুজন বেপারী -
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ২১৬ বার পঠিত

মোঃ সুজন বেপারী –

মুন্সীগঞ্জে মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা সার্কিট হাউজে জাতীয় পতাকা উত্তোলন, মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে বিজয় মেলা ২০২৪ এর শুভ উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত।

মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এর আয়োজনে মুন্সীগঞ্জ জেলা সার্কিট হাউজের মাঠে জাতীয় পতাকা উত্তোলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে আনুষ্ঠানিকভাবে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন জনাব ফাতেমা তুল জান্নাত মহোদয়, জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ ও জনাব শামসুল আলম সরকার মহোদয়, পুলিশ সুপার, মুন্সীগঞ্জ জেলা।

বিজয় দিবস কুচকাওয়াজে অংশগ্রহণ করেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ দল, আনসার দল, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও বাংলাদেশ স্কাউটস।

এসময় মুন্সীগঞ্জ জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে ব্যানার ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে বিজয় মেলা- ২০২৪ এর শুভউদ্বোধন করা হয় এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park