1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
৮ নং বুড়িমারী ইউনিয়ন যুবদলের সভাপতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

৮ নং বুড়িমারী ইউনিয়ন যুবদলের সভাপতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আব্দুস সামাদ পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত

আব্দুস সামাদ
পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন যুবদলের সভাপতি মো রাশেদ এ-র বিরুদ্ধে মিথ্যা বানোয়াট, ভুয়া অভিযোগ এনে হয়রানি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে।

১৬ ডিসেম্বর সোমবার বিকাল ৪ ঘটিকায় বুড়িমারী ব্যবসায়ী অফিসে উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো রাশেদ হোসেন বলেন, গত ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৫:০৬ মিনিটে অনলাইন মিডিয়া আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ এনে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। এবং তার ২ ঘন্টা পূর্বে রাকিব হোসেন নামে একজন সাংবাদিক আমাকে ফোন দিয়ে জানতে চায় আমি নাকি অনেকের জমি দখল করেছি, আবার কারো কারো কাছে চাঁদা নিয়েছি, উত্তরে আমি সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপির সভাপতি, সম্পাদক এ-র সাথে কথা বলতে বলেছি। এরপর আরো আমাকে জিজ্ঞেস করেন আপনি কি তাহলে জমি দখল করেননি বা চাঁদাবাজি করেননি, উত্তরে আমি বলেছি ভাই আমি এসব কিছুই জানি না। আপনি আমার ইউনিয়ন লিডারদের কাছে জানতে পারেন। পরে এই বিষয়টি বিএনপির সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ কে জানাই এবং উপজেলা বিএনপির দুই একজনকেও জানাই, এর দুই এক ঘন্টা পরে দেখি আমার কাছে ফোন আসছে, মেসেজ আসছে ভাই আপনার নামে কি এসব সংবাদ প্রকাশ হচ্ছে। তার কিছুক্ষণ পরে আমি খোঁজ নিয়ে জানতে চেষ্টা করি এই অভিযোগ কারী কারা এখন পর্যন্ত জানিনা আসলে কি কারণে আমার নামে ভুয়া এসব অভিযোগ তোলা হচ্ছে। আর জমি সংক্রান্ত দুটি অভিযোগে যাদেরকে বাদি সাজানো হয়েছে তারা আমাকে বলেছে আমরা কোন অভিযোগ দেই নাই, তারপর জানতে পারি ভুয়া এসব অভিযোগ আমাকেও হয়রানি করার ষড়যন্ত্র মাত্র। আরেকটি অভিযোগ নাকি আমি ফরিদুল একজনের কাছে ৬০,০০০ টাকা চাঁদা দাবি করেছি এটিও একটি মিথ্যা অভিযোগ। যার কথা নিউজে বলা হয়েছে, ফরিদুল ইসলাম স্বেচ্ছা সেবকদলের নেতা সেও বলছে আমরা এসব এ-র কিছুই জানি না।

তিনি সর্বপরি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন আমার নামে আনিত সকল ভুয়া বানোয়াট এবং ভিত্তিহীন তথ্য দিয়ে যে সংবাদ প্রকাশ করা হয়েছে, আপনারা এর সঠিক তদন্ত করে, এবং যাচাই-বাছাই করে সত্যটা তুলে ধরুন। এ বিষয়ে ফরিদুল ইসলাম জানান তিনি আমার কাছে কোন টাকা দাবি করেননি বা আমি তাকে কোন টাকা পয়সা দেইনি, এসব বানোয়াট ও ভিত্তিহীন তথ্য।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park