1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিজয় দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা শহর শিবিরের ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিজয় দিবস উপলক্ষ্যে সাতক্ষীরা শহর শিবিরের ফ্রী ব্লাড গ্রুপ ক্যাম্পেইন

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিং অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ই ডিসেম্বর) সকাল  ৯ টা ৩০ মিনিটে সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বরে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।  
সাতক্ষীরা শহর শাখার সভাপতি আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি ব্লাড গ্রুপ ক্যাম্পিইনের শুভ উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান।

ক্যাম্পেইনে শিশু-কিশোর, শিক্ষক, সংবাদকর্মী শিক্ষার্থী এবং ছাত্র ও জনসাধারণের মাঝে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।  
প্রধান অতিথি বক্তব্যে মাওলানা আজিজুর রহমান
বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও আমজনতা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল, দীর্ঘ 16 বছরের স্বৈরাশাসনের জুলুম নির্যাতনের কারণে মানুষ তার বাক স্বাধীনতা হারিয়েছিল, ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থানের ফলে ৫ই আগস্ট দেশ দ্বিতীয়বারের মতো স্বৈরাচারমুক্ত হয়ে স্বাধীন হয়েছে।
তিনি আরো বলেন, আজকে মহান বিজয় দিবসে সাতক্ষীরা শহর শিবির যে মহতী উদ্যোগ নিয়েছে আমি তার জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই ফ্রী ব্লাড ক্যাম্পিং এর কারণে সাধারণ জনতা যাদের টাকা দিয়ে রক্তের গ্রুপ নির্ণয় করা কঠিন তারা বিনা খরচে তাদের রক্তের গ্রুপটি জানতে পারবে।

সভাপতির বক্তব্যে আল মামুন বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি আদর্শ, মানবতাবাদী এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন সংগঠন। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সবসময় গরিব-দুঃখী মেহনতী মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে কাজ করে থাকে। যে সকল শিক্ষার্থীরা তাদের পড়ালেখার খরচ চালাতে সক্ষম নয় তাদেরকে শিক্ষা সামগ্রী বিতরণ ,শিক্ষার্থীদের কে শিক্ষাবৃত্তি প্রদান সহ বিভিন্ন মানব সেবামূলক কাজ করে থাকে। তারি ধারাবাহিকতা হিসেবে আজকে মহান বিজয় দিবস উপলক্ষে থ্রি ক্যাম্পিং আয়োজন করা হয়েছে আশা করি এই কল্যাণমূলক কাজের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশাপাশি আমজনতা বিনামূল্যে তাদের গ্রুপ টেস্ট করে জানতে পারবে।

বিনামূল্যে পরীক্ষা করাতে পেরে সন্তোষ প্রকাশ করেন শিক্ষক -শিক্ষার্থী, মিডিয়া কর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park