
রুবেল আহমেদ: ব্যুরো প্রধান,সিলেট
গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনগন ও রাষ্ট্রের জানমালের হেফাজতের জন্য ৬ আগষ্ট বাদ আসর গোয়াইনঘাট থানায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোয়াইনঘাট উপজেলা শাখার একটি প্রতিনিধি দল। টিমের মুখপাত্র জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি আনোয়ার হোসাইন এর নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি নাসির উদ্দিন, সাবেক সভাপতি আব্দুল খালিক। পুলিশ কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ডিএসপি মোহাম্মদ শাহজাহান উপ পুলিশ পরিদর্শক আব্দুস সামাদ রয়েল এএসআই মিথুন সহ থানায় দ্বায়িত্ব প্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। এছাড়াও থানা কম্পাউন্ডে সংগঠিত উৎসুক জনতার আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবহন ও অন্যান্য সামগ্রী পরিদর্শন ও দুঃখ প্রকাশ করেন প্রতিনিধি দলের মুখপাত্র আনোয়ার হোসাইন। তিনি বলেন এহেন পরিস্থিতি মুটেই কাম্য ছিল না, থানা আমাদের রাষ্ট্রীয় সম্পদ এসবকে আমাদের রক্ষা করতে হবে। এবং সরকারী সকল সম্পদ রক্ষায় উপজেলা জামায়াত ও ছাত্র শিবিরের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। এসসয় বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য দৈনিক ইনকিলাব ও আলোকিত সিলেট এর গোয়াইনঘাট প্রতিনিধি আমির উদ্দিন, পরিবহন শ্রমিক নেতা শরীফ উদ্দিন প্রমুখ।