1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা:
“কিশোরকন্ঠ পড়বো জীবনটাকে গড়বো” এই প্রতিপাদ্যে কিশোরকন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর ) সকাল সাড়ে ৯ টা থেকে সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কিশোরকন্ঠ মেধা যাচাইয়ের এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কিশোরকন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার সার্বিক সহযোগীতায় এবং কিশোরকন্ঠ পাঠক ফোরাম কর্তৃক আয়োজিত এ পরীক্ষায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনীর মোট ১২৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করেন।

কিশোরকন্ঠ ফাউন্ডেশনের সাতক্ষীরা শহর শাখার চেয়ারম্যান মো: আল মামুন বলেন “বাংলাদেশের বহুল পঠিত শিশু কিশোর মাসিক পত্রিকাটি হলো কিশোরকন্ঠ।এবারের কিশোরকন্ঠ ফাউন্ডেশন সাতক্ষীরা শহর শাখার আয়োজনে মনোরম পরিবেশ ১২৯৮ জন পরিক্ষার্থী পরিক্ষায় রেজিষ্ট্রেশন করেন। এই পরিক্ষা অংশগ্রহনকারী পরিক্ষার্থী,অভিভাবক ও আমন্ত্রিত মেহেমানদেরকে মোবারকবাদ জানাচ্ছি”।

কিশোর কন্ঠ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান বলেন”এমসিকিউ পদ্ধতিতে মোট ২০০ নম্বরে পরীক্ষা হয়েছে, শিক্ষার্থীদের মোট নাম্বারের উপর ভিত্তি করে দুইটা গ্রেডে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি দেওয়া হবে।

পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শক হিসেবে কেন্দ্র গুলো পরিদর্শন করেন কিশোর কন্ঠ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আল মামুন, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের,
পরিক্ষা নিয়ন্ত্রক ড. মিজানুর রহমান,
প্রধান উপদেষ্টা সাবেক সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ ইমদাদুল হক ও উপদেষ্টা মন্ডলীর সদস্য মুফতী আখতারুজ্জামান প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park