1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

সাতক্ষীরা জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
সাতক্ষীরা জেলা ট্রাক, ট্রাংকলরী, ট্রাক্টর ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এর নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় কাটিয়া নারকেলতলাস্থ সংগঠনের কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক আলমগীর কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপি’র আহ্বায়ক শেখ মাসুম বিল্লাহ শাহীন। সংগঠনের অফিস সহকারী মো. আশরাফ আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সহকারী নির্বাচন কমিশনার ও পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ-দ্দৌলা- সাগর, সাতক্ষীরা পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শাহ মো. কামরুজ্জামান (কামু), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ শফিউল্লাহ মনি, শহর যুবদলের আহবায়ক মোহাম্মাদ আলী শাহীন প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সভাপতি মো. আমিনুর রহমান, সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মজনু সরদার, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল গফফার, সাংগঠনিক সম্পাদক মোঃ এরশাদ আলী, সড়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ কালাম হোসেন, অফিস সম্পাদক মোঃ আব্দুর রশিদ, নির্বাহী সদস্য মোঃ জোহর আলী, মোঃ ফরহাদ হোসেন, মো. শাকিল হোসেন, শেখ মনিরুল ইসলাম, সুশংকর কুমার দাস, মো. আল-আমিন, বিল্লাল হোসেন, বিল্লাল মিয়াসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক আলমগীর কবির।

উল্লেখ্য গত ৭ ডিসেম্বর নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park