1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দেবহাটায় অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষার্থীর সাংবাদিক সম্মেলন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

দেবহাটায় অপপ্রচারের বিরুদ্ধে শিক্ষার্থীর সাংবাদিক সম্মেলন

রিয়াজুল ইসলাম আলম,সাতক্ষীরা দেবহাটা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

রিয়াজুল ইসলাম আলম,সাতক্ষীরা দেবহাটা প্রতিনিধি

দেবহাটায় অপপ্রচার ও ভুল তথ্য প্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা রিপোর্টার্স ক্লাব মিলনায়তনে ৫ ডিসেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত উক্ত সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন সমাজসেবক ও বিশিষ্ট রাজনীতিক আব্দুল হাবিবের ছেলে কলেজের শিক্ষার্থী ইমতিয়াজ শরফরাজ। লিখিত বক্তব্যে তিনি বলেন, তার পিতা আব্দুল হাবিব একজন সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন বিভিন্ন সামাজিক প্রতিষ্টানের সাথে সম্পৃক্ত থেকে মানুষের কল্যানে কাজ করছেন। সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের কারনে তার পিতা ব্যবসা বানিজ্য করার উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স নিয়ে যথাযথ প্রক্রিয়া মেনে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি জায়গা বরাদ্দ পেতে আবেদন করেন। উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদের অন্তর্ভুক্ত একটি পরিত্যক্ত জায়গা আব্দুল হাবিবের নামে প্রাথমিকভাবে বরাদ্দ দেন। কিন্তু তার পিতার রাজনৈতিক প্রতিপক্ষরা হীন মানসিকতার পরিচয় দিয়ে সেই বিষয়টিকে ভিন্নখাতে প্রচার দিতে নানারকম প্রপাগান্ডা ছড়ানোর অপচেষ্টা করছে। তিনি বলেন, সরকারী স্থাপনা দখল বা জোরপূর্বক সাইনবোর্ড যদি লাগাতে হতো তাহলে সেটা গত আগষ্ট মাসেই করতো, তার জন্য ডিসেম্বর মাস লাগবে কেনো। এটা সম্পূর্ণ নোংরা মানসিকতার কারনে তার পিতার নামে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি বলেন। যারা রাজনৈতিক ও সামাজিকভাবে পদলেহনকারী এবং তার পিতার জনপ্রিয়তার কারনে ঈর্ষান্বিত এধরনের অপপ্রচার চালানো তাদেরই কাজ। তাই তিনি একজন শিক্ষার্থী হিসেবে তার পিতার নামে এইধরনের অপপ্রচার চালানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সাথে সাথে প্রশাসনকে এবিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য তিনি আবেদন জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park