1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জাফলংয়ে যাত্রী ছাউনি দখল, প্রশাসনের উচ্ছেদ অভিযান - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি খেলাধুলায় মনোবল বাড়াতে জোড়া খাসি উপহার দিলেন মেয়র পদপ্রার্থী জামাল উদ্দিন মাস্টার নিয়োগের অপেক্ষায় ১-১২ তম নিবন্ধিত শিক্ষকগণ, নেই নিয়োগের চুড়ান্ত ঘোষণা নেই, নিয়োগের বাঁধা কোথায়!

জাফলংয়ে যাত্রী ছাউনি দখল, প্রশাসনের উচ্ছেদ অভিযান

রুবেল আহমেদ: ব্যুরো প্রধান, সিলেট
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১২০ বার পঠিত

রুবেল আহমেদ: ব্যুরো প্রধান, সিলেট

সিলেটর গোয়াইনঘাট উপজেলার ৩নং পুর্ব ইউনিয়নে জাফলং বাজারে বাস স্ট্যান্ড এর যাত্রী ছাউনি অবৈধ ভাবে দখল করে গড়ে উঠেছে দোকান পাট। মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে যাত্রীছাউনি দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেয় গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলাম। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট থানার এএসআই সাদ্দাম হোসেন ও স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলামসহ স্থানীয় এলাকাবাসী।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম জানান, জাফলং বাজার বাস স্ট্যান্ডের পাবলিক যাত্রী ছাউনির জায়গা দখল করে দোকান নির্মাণ করা হয়েছিল। এটা ঠিক হয়নি। উচ্ছেদ অভিযানের মাধ্যমে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও থানা পুলিশের সহায়তায় জনস্বার্থে দীর্ঘদিনের ভোগান্তি জাফলং যাত্রী ছাউনিকে অপদখল মুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। জনগনের কল্যাণে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে যাত্রী ছাউনির আধুনিকায়ন করা হবে। অভিযান শেষে জাফলং বাস স্ট্যান্ড সংলগ্ন জায়গার জলাবদ্ধতা নিরসনে ও জনদুর্ভোগ লাঘবে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করার নিমিত্তে সরেজমিন পরিদর্শন করেন ইউএনও মোঃ তৌহিদুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park