1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বেলকুচিতে জুলাই-আগস্টের গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণসভা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বেলকুচিতে জুলাই-আগস্টের গনঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণসভা

মোঃ সেরাজুল ইসলাম সিরাজ
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

মোঃ সেরাজুল ইসলাম সিরাজ

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বুধবার (২৭ নভেম্বর) সিরাজঞ্জ বেলকুচি উপজেলা প্রশাসনের আয়োজনে বেলকুচি উপজেলা পরিষদের অডিটোরিয়াম রুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামী সিরাজগঞ্জ জেলা সুরা কর্মপরিষদ সদস্য বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল, বেলকুচি উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম গোলাম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূইয়া, বেলকুচি উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাহবুবর রশীদ শামীম, বেলকুচি উপজেলা বিএনপির সদস্য সচিব বনি আমিন, বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রেজাউল করিম, মুকুন্দগাঁতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন প্রামাণিক, শহীদ পরিবারের সদস্য শহীদ শিহাবের পিতা মোঃ আব্দুল কুদ্দুস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচি প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস যুথি, সহ বিভিন্ন রাজনীতি দলের নেতা,কর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও শহীদের স্মরণে ১ (এক) মিনিট নিরবতা পালন করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park