1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে প্রায় চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় চার লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি।

২৭শে নভেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও মাদরা সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় চার লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।

অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন,”গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশে অভ্যন্তরে শশ্মান নামক স্থান হতে ০৪ বোতল ভারতীয় মদ আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপি’র একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কূটিবাড়ী নামক স্থান হতে ২৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় কসমেটিক সামগ্রী আটক করে এবং মাদরা বিওপির একটি বিশেষ আভিযানিকদল সীমান্ত পিলার ১৩/৩-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্মশান নামক স্থান হতে ২,৮০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল কলারোয়া থানাধীন ঝাউডাঙ্গা চেকপোষ্ট হতে বাস তল্লাশী করে ৪৪,০০০/- টাকা মূল্যের ভারতীয় কম্বল আটক করে।

সর্বমোট ৩,৫৫,০০০/- (তিন লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা মূল্যের মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানী মালামাল আটক করে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park