1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

মুহাম্মদ হাফিজ, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার পঠিত

মুহাম্মদ হাফিজ, নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় দাখিল নির্বাচনী পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে মাদ্রাসার হল রুমে এ ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড.মুফতি আখতারুজ্জামান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন সাতক্ষীরার উপদেষ্টা মো. জাহিদুল ইসলাম। সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা হাফিজুর রহমান’র সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন মাদ্রাসার হেড মহাদ্দিস মোঃ সিরাজুল ইসলাম, মহাদ্দিস শামসুজ্জামান, মোঃ ইউনুস আলী, অভিভাবক মোঃ ইব্রাহিম খলিল, শেখ রফিকুল ইসলাম প্রমুখ।এ সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, মোঃ আলমগীর কবির,মোহাম্মদ ইকবাল হোসেন, মো. রায়হানুল কবির,সেলিনা আক্তার, দীপ্তি মন্ডলসহ মাদ্রাসা শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ। সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসায় দাখিল নির্বাচনী পরীক্ষা-২০২৪ এ ৫৩ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park