1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ট্রাস্ট ইসলামি লাইফের আঞ্চলিক সম্মেলন- বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ট্রাস্ট ইসলামি লাইফের আঞ্চলিক সম্মেলন-

পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি-
ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স লিমিটেডের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকালে সম্মেলন অনুষ্ঠানটি রংপুর রূপকথা হলরুমে অনুষ্ঠিত হয়। কোম্পানির সিনিয়র সহকারী ব্যবস্থাপনা পরিচালক হাফিজার রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা রোটারিয়ান গিয়াস উদ্দীন চৌধুরী।
কোম্পানির রংপুর বিভাগের সহকারী ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক লায়ন এমএ সাত্তার ও নূরে নূর ইসলাম, পীরগাছা জোনাল ইনচার্জ মাওলানা মো. আব্দুল হাই, নীলফামারী সার্ভিস সেন্টার ইনচার্জ রবিউল ইসলাম, রংপুর জোনাল ইনচার্জ দিলরুবা আক্তার, গাইবান্ধা জোনাল ইনচার্জ হারুন অর রশিদসহ বিভিন্ন জেলার ও উপজেলার কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন বিভিন্ন কার্যালয়ের ইনচার্জবৃন্দ।
বক্তারা বলেন, ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স লিমিটেডে প্রতিষ্ঠার পর থেকে বীমাগ্রাহকদের প্রতি তাদের সার্বক্ষনিক সজাগ দৃষ্টি ও ক্রমাগত গ্রাহকদের উচ্চ গুনগত মানের সেবা প্রদান করে আর্থিক নিরাপত্তার মাধ্যমে জীবনমান উন্নত। ব্যক্তি ও পরিবারের অধিকতর আর্থিক নিরাপত্তার ব্যবস্থা। বীমাগ্রাহকের সঞ্চয় সমূহকে একত্রিত করে বিভিন্ন হীতকর ও লাভজনক প্রকল্পে বিনিয়োগ করে আকর্ষনীয় হারে বোনাস প্রদান করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park