1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঘায় চতুর্থ গার্ল গাইডস্ ক্যাম্প অনুষ্ঠিত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বাঘায় চতুর্থ গার্ল গাইডস্ ক্যাম্প অনুষ্ঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত


মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

“আত্ম উন্নয়নে সেবা ও নেতৃত্ব বিকাশে গার্ল গাইডিং” এ শ্লোগান সামনে রেখে রাজশাহীর বাঘায় চতুর্থ, গার্ল গাইডস্ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা গার্ল গাইডস্ এসোসিয়েশন এর আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান বাবুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের উপদেষ্টা শাম্মী আক্তার।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফম হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর মামুনুর রহমান, সাংবাদিক আব্দুল লতিফ মিঞা, রাজশাহী জেলা গার্ল গাইডস্ এসোসিয়েশন আঞ্চলিক কমিশনার সিরাজুম মনিরা, রাজশাহী জেলা কশিশনার সাবরিনা শারমিন বনি প্রমুখ।

উপস্থিত ছিলেন, আঞ্চলিক গার্ল গাইডস্ এসোসিয়েশনের ট্রেনার তানজীম বিনতে হান্নান, দিল মনোয়ারা পারভীনসহ শিক্ষক-শিক্ষার্থী। উপজেলার ৫৫ টি বিদ্যালয়ের ৩৪০ জন অংশ গ্রহন করে।

উপজেলা গার্ল গাইডস্ এসোসিয়েশনের স্থানীয় কমিশনার এলিজা কায়েসের সার্বিক তত্বাবধানে দেশ ও জাতির স্বার্থে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয়ে উপজেলার ৫৫টি বিদ্যালয়ের ৩৪০জন গার্ল গাইডস সদস্যরা অংশ গ্রহণ কওে অনুষ্ঠানকে প্রানবন্ত কওে তোলে। সকাল ৮ টায় জাতীয় ও গার্ল গাইডস এর পতাকা উত্তোলনের মধ্যে কর্মসূচী শুরু হয়। মধ্যাহৃ ভোজের পরে দ্বিতীয় অধিবেশনে মশার প্রজ্বলনের মধ্যে দিয়ে নাচ-গান, আবৃত্তি, অতিথিদের বক্তব্য ও উপহার সামগ্রী বিতরণের মধ্য অনুষ্ঠান শেষ হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park