1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিছনাকান্দি পাথর কোয়ারি পরির্শনে শ্রমিক দলের নেতৃবৃন্দ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

বিছনাকান্দি পাথর কোয়ারি পরির্শনে শ্রমিক দলের নেতৃবৃন্দ

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

রুবেল আহমেদ স্টাফ রিপোর্টার,সিলেট :

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারি এলাকার সাধারণ শ্রমিকদের দুঃখ-দুর্দশা দেখতে ও পাথর কোয়ারি এলাকা পরিদর্শন করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ। সোমবার বিকেলে বিছনাকান্দি পাথর কোয়ারি পরিদর্শন করেন তারা।
এ সময় জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সুরমান আলী, সিলেট জেলার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শাহ আব্দুল মুকিত, যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, সিনিয়র সদস্য সুহেল আহমদ, গোয়াইনঘাট উপজেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পদক আব্দুস সালাম, বিছনাকান্দি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল ছাত্তার, সাধারণ সম্পাদক ইসাদ আলী, রুস্তমপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মতছির আলীসহ শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় শ্রমিক দলের নেতৃবৃন্দ স্থানীয় শ্রমিকদের
ধৈর্য্য ধারণ করার আহ্বান জানিয়ে বলেন দীর্ঘদিন আপনারা অপেক্ষা করেছেন আর কিছুদিন অপেক্ষা করুন। পাথর কোয়ারি খোলার ব্যাপারে কার্যক্রম চলমান রয়েছে। অচিরেই আপনাদের মাঝে আমরা পুনরায় সুখবর নিয়ে আসব ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park