
মোঃ সাব্বির হাসান: কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাংগুরী এলাকায় গোসল করতে গিয়ে মঈন খান (৭) নামে এক শিশু মারা গেছে। শনিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার বাংগড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
মঈন খান উপজেলার বাংগুরী এলাকার মোশারফ খানের ছেলে। সে বাগুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীতে লেখাপড়া করতো।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলা বাংগুরী এলাকায় শনিবার দুপুরে মোশারফ খানের বাড়ির পাশে মঈন খান সহ কয়েকজন বন্ধু মিলে পুকুরে গোসল করতে যান। এ সময় শিশু মঈন খান পুকুরের গোসল করতে গিলে পানিতে তলিয়ে যায়। পরে তার বন্ধুরা চিৎকার করলে এলাকার লোকজন এসে পুকুরের পানি থেকে তাকে উদ্ধার করলে ততক্ষণে শিশুটি মারা যায়।