1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কর্মীর বাড়ি ফেরা হলোনা

এ কে এম বাদরুল আলম- চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৫৪ বার পঠিত

এ কে এম বাদরুল আলম-
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে বিকাশ কোম্পানীর কর্মী আব্দুল অহাবের সড়ক দূর্ঘটনাজনিত কারণে বাড়ি ফেরা হলো না। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে জেলার শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর এলাকায় গরু বোঝাই একটি ভূটভূটির সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান। বিকালে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অহাব (২৩) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার উপর রাজারামপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকাশ কোম্পানির প্রতিনিধি আব্দুল ওহাব কাজ শেষে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জে মটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। এমন সময় দুপুর আড়াইটার দিকে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়েকের কেয়া ফিলিং স্টেশনের সামনে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই একটি ভুটভুটির সাথে মুখামুখি সংঘর্ষ হলে মটরসাইকেল থেকে মহাসড়কে ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন অহাব। পরে শিবগঞ্জ থানায় খবর দেয় এলাকাবাসী।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে ঘটনার পরপরই ভুটভুটি চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। ভুটভুটি চালককে সনাক্ত করে আটকের প্রক্রিয়া চলছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park