1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
দুর্গাপুরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

দুর্গাপুরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

মোঃ আতাউর রহমান বাগমারা রাজশাহী প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১১০ বার পঠিত

মোঃ আতাউর রহমান
বাগমারা রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর দুর্গাপুরে ট্রাক চাপায় আনছার আলী খাঁন (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

বুধবার সকাল ১১টার দিকে দুর্গাপুর পৌর সদরের সিংগা হাট এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত আনছার আলী উপজেলার পানানগর ইউনিয়নের খাঁপাড়া গ্রামের বাসিন্দা ও পানানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজাহার আলী খাঁনের বড় ভাই।

নিহতের চাচাতো ভাই আজিজুর রহমান বলেন, আনছার আলী খাঁ বুধবার বেলা ১১টার দিকে বাজার করতে সিংগা হাটে আসেন। বাজার শেষে বাড়ি ফেরার সময় হোজা নদীর উপর নির্মিত সেতুর কাছাকাছি যেতেই বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আনসার আলী নিহত হোন।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দূরুল হোদা বলেন, ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। তবে ট্রাকটি কোথায় অবস্থান করছে এ বিষয়ে অনুসন্ধান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় সুরতহাল রিপোর্ট ও থানায় অপমৃত্যু মামলা রুজু শেষে মরদেহ দাফনের জন্য পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park