1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঘায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনের সাথে নবাগত ইউএনওর বিনিময় সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বাঘায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনের সাথে নবাগত ইউএনওর বিনিময় সভা

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৮২ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর বাঘায় উপজেলার সকল কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় কর্মরত প্রধানগনের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।
মঙ্গলবার ( ৫ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজন করে। শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ম নীতি-আইন কানুন মেনে কাজ করার আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, বর্তমান সময়ে অনেক শিক্ষার্থী নিজের লেখা পড়ার চেয়ে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। এতে শিক্ষার পরিবেশ বিঘিœত হচ্ছে। তারা যেন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে না পড়ে, সেজন্য তাদের যে কোন লেখকের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বাল্য বিয়ের কারণে অনেক শিক্ষর্থী ঝরে পড়ছে।
এ বিষয়ে শিক্ষার্থী অভিভাবকদের সচেতনতা করতে প্রয়োজনে মতবিনিময় করতে হবে। শিক্ষার মান উন্নয়নে সক্ষমতা অনুযায়ী প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করতে হবে। নির্ধারিত সময়ে মধ্যে বেতন বিল দাখিলসহ শিক্ষকদের আনুসাঙ্গিক বিষয়ে গুরুত্বের সাথে নজর দিতে হবে। ইউএনও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আপনাদের সহযোগিতা পেলে আমার পক্ষ থেকে সেবার মান বৃদ্ধিতে সকল চেষ্টা অব্যাহত থাকবে।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান, উপজেলা একাডেমী সুপারভাইজার মাহমুদুর রহমান, ভোকেশনাল ইন্সটিটিউড এর সুপারিনটেনডেন্ট রেজাইল করিম, গড়গড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক প্রমুখ। উপস্থিত ছিলেন, কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় কর্মরত প্রধানগন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park