1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ফের বাস মটরসাইকেল সংঘর্ষ: নিহত-১ - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ফের বাস মটরসাইকেল সংঘর্ষ: নিহত-১

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ২৭৪ বার পঠিত

শফিকুল ইসলাম, (বরিশাল) বাকেরগঞ্জঃ
মাইশার পর একই স্থানে আরো একটি মৃত্যু!
অাজ ৪ নভেম্বর সন্ধা সাতটার সময়ে মোঃ ইউনুস বিশ্বাস (৬০), নামে একজন স্কুল শিক্ষক বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন খয়রাবাদ সেতুর ঢালে সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
মৃত ইউনুস বিশ্বাস নওমালা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক স্বনামধন্য গনিত শিক্ষক ছিলেন।

তিনি বরিশাল হতে মোটরসাইকেল যোগে পটুয়াখালী বাউফলের উদ্দেশ্যে রওনা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সামনে পৌছলে বিপরীত দিক থেকে একটি অন্তরা পরিবহন বাস এসে চাপা দিলে, মাথায় ও মুখমণ্ডলে গুরতর আঘাত প্রাপ্ত হন।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর পুর্বে একই স্থানে গত ৩১ অক্টবর বরিশাল-ভোলা রোডের সংযোগস্থলে “নারায়নগঞ্জ ট্রাভেলস” নামের বাসের চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিপার্টমেন্টের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মাইশা ফওজিয়া মীম নামে এক ছাত্রী নিহত হয়েছেন।

স্থানীয় জনসাধারন ও ব.বি শিক্ষার্থীরা বিক্ষভ করে বলেন, আমাদের সড়ক এখন একটি
মৃতপূ্রীতে রুপ নিয়েছে। আমাদের কোনো নিরাপত্তা নেই গত তিন দিনে চারটি দূর্ঘটনার সাক্ষী হয়েছি। আমরা সড়কে নিরাপদ নই।
প্রশাসন যাতে সড়কে নিরাপদে যান এবং সাধারন জনগন চলাচল করতে পারে সেই ব্যাপারে যথাযথ ব্যাবস্থা নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park