1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাকেরগঞ্জে বিএনপি নেতা সোহাগের বিরূদ্ধে হয়রানির প্রতিবাদ ও প্রতারক জাহিদের বিচারের দাবীতে মানববন্ধন - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বাকেরগঞ্জে বিএনপি নেতা সোহাগের বিরূদ্ধে হয়রানির প্রতিবাদ ও প্রতারক জাহিদের বিচারের দাবীতে মানববন্ধন

শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

শফিকুল ইসলাম (বরিশাল)বাকেরগঞ্জ :
বরিশালের বাকেরগঞ্জে বিএনপি নেতা সোহাগের বিরুদ্ধে হয়রানি মূলক অভিযোগ দায়ের ও যুবলীগ নেতা, বরিশাল জেলা বাস ও মিনিবাস (গোমা) মালিক সমিতির কথিত সাধারণ সম্পাদক জাহিদের বিচারের দাবীতে মানববন্ধন করা হয়েছে। রবিবার ( ৩ নভেম্বর) বিকেল ৩ টায় উপজেলার চরাদী ইউনিয়নের গোপালপুর ফেরিঘাটে (গোমা) দুই সহস্রাধিক লোকের উপস্থিতিতে অনুষ্ঠিত মানববন্ধনে মালিক সমিতিকে জিম্মি করে ৩ কোটি টাকা আত্নসাতকারী জাহিদকে মালিক সমিতি থেকে অপসারণ, সদস্য পদ বাতিল ও সকল ধরনের দূর্নীতির তদন্ত ও জাহিদকে অবিলম্বে বিচারের দাবী জানানো হয়। এসময় বক্তব্য রাখেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চরাদী ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: ফরিদুল ইসলাম, বরিশাল জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির ( গোমা) লাইন সেক্রেটারি মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মো: আযাদ শিকদার, সদস্য মো: শহিদুল ইসলাম, সদস্য মো: সোহাগ হাওলাদার, ভুক্তভোগী মো: নজরুল ইসলাম, এডভোকেট মামুন, সোহেল শিকদার, মনিরুজ্জামান তুষার। বক্তারা বলেন, জাহিদ বাস মালিক সমিতির কোঠা দেওয়ার নাম করে প্রায় অর্ধ শতাধিক লোকের কাছ থেকে ১ কোটি টাকার উপরে আত্নসাৎ করেছে। কেউ তার কাছে টাকা ফেরত চাইলেই পাওনাদারকে বিভিন্ন ভাবে হয়রানি করছে। এছাড়া মালিক সমিতির গাড়ির শতাধিক কোটা বিক্রি করে প্রায় ২ কোটি টাকা আত্নসাৎ করেছে সে। সমিতির সদস্য ও জাহিদের মাধ্যমে হয়রানির শিকার সোহাগ হাওলাদার বলেন, যাদের কাছ থেকে জাহিদ কোটার নামে টাকা আত্নসাৎ করেছে এরকম কয়েকজনের টাকা ফেরত চাইলে সে আমার উপর ক্ষিপ্ত হয়, এছাড়া আমি সমিতির স্বচ্ছতা ও হিসেব চাইলে সে আমার বিরূদ্ধে বাকেরগঞ্জ থানায় মিথ্যে অভিযোগ দায়ের করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park