1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঘায় স্থানীয় সাংবাদিকের সাথে নবাগত ইউএনওর পরিচিতি ও মত বিনিময় - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বাঘায় স্থানীয় সাংবাদিকের সাথে নবাগত ইউএনওর পরিচিতি ও মত বিনিময়

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ৮৯ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

রাজশাহীর বাঘায় স্থানীয় সাংবাদিকের সাথে পরিচিতি ও মত বিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।

রোববার ( ৩ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এই সভার আয়োজন করে।

সভায়, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকারি সেবা প্রদানের বিষয়সহ মাদক ও হ্যাকারদের তৎপরতা বন্ধে আলোচনা হয়। উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন, আপনাদের সহযোগিতায় সকল দপ্তরে সেবার মান বৃদ্ধির চেষ্টা অব্যাহত থাকবে।

উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, বাঘা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, আমানুল হক আমান, আসলাম আলী, আখতার রহমান, আশরাফুল আলম,মোস্তাফিজুর রহমান, আবদুল কাদের নাহিদ, রিপোটার্স ক্লাবের এম ইসলাম দিলদার।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, প্রতিবন্ধী সাহায্য ও সেবা কেন্দ্রের অফিসার মুনসুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মাহমুদুর রহমানসহ জাতীয় ও স্থানীয় পত্রিকায় কর্মরত গনমাধ্যম কর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park