1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মর্মান্তিক পথ দুর্ঘটনার ফলে ক্ষুব্ধ জনতা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে উল্টে দেয় - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

মর্মান্তিক পথ দুর্ঘটনার ফলে ক্ষুব্ধ জনতা পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করে উল্টে দেয়

বেবি চক্রবর্ত্তী:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:মেদিনীপুর:- মর্মান্তিক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। বেপরোয়া লরির পিষে দিল মোটরসাইকেল আরোহী যুবককে। এর পর পুলিশ মৃতদেহ উদ্ধারে এলে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। ভাঙচুর করে উল্টে দেওয়া হয় পুলিশের দুটি গাড়ি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন কাঁথির এসডিপিও।সুকুনিয়া এলাকায় আচমকাই বেপরোয়া গতিতে আসা একটি লরির পিছন থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়েন মোটরসাইকেল চালক। তাঁকে পিষে দেয় ওই লরিটি। লরি ফেলে পালিয়ে যায় চালক। খবর পেয়ে ঘটনাস্থলে মারিশদা থানার পুলিশ ঘটনাস্থলে আসতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। অভিযোগ, ওই রাস্তা দিয়ে বেপরোয়া গতিতে লরি সহ যানবাহন চলাচল করলেও কোনও পদক্ষেপ করে না পুলিশ।ক্ষুব্ধ জনতা পুলিশেরই দুটি গাড়িতে ভাঙচুর চালায়। পুলিশের দুটি গাড়ি উল্টেও দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান কাঁথির এসডিপিও।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park