1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বরিশালে জামায়াতের উদ্যোগে সিরাত মাহফিল: ঈদগাহ মাঠে জনতার ঢল - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বরিশালে জামায়াতের উদ্যোগে সিরাত মাহফিল: ঈদগাহ মাঠে জনতার ঢল

শফিকুল ইসলাম-(বরিশাল) বাকেরগঞ্জঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

শফিকুল ইসলাম-(বরিশাল) বাকেরগঞ্জঃ

ইসলাম বিরোধী শক্তি ক্ষমতায় থাকার কারনে আমারা গত সতেরো বছর মানুষের কাছে যেতে পারিনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি আজ বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে হেমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে সিরাতুন্নবী(স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আল্লাহ্ তাআলা খেলাফত প্রতিষ্ঠার জন্য মানুষ সৃষ্টি করেছেন। আমরা বিভিন্ন ইবাদত করবো কিন্তু সকল ইবাদাতের মধ্যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার গুরুত্ব সর্বাধিক এটা আমাদের কাছে স্পষ্ট থাকতে হবে। জামায়াতে ইসলামী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেই আমাদের উপর এত জুলুম নির্যাতন করা হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল
অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, ভোলা জেলার সবেক আমির মুফতি ফজলুল করিম,সরকারি ফজলুল হক কলেজে সাবেক অধ্যক্ষ অধ্যাপক মাওলানা আব্দুর রব,বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা আবু বকর সিদ্দিক, মজলিসুল মুফাসিরিন এর কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান,মুহাম্মাদপুর বি আর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলী হায়দার নিজামী,বিহারীপুর সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মাহমুদুনন্নবী,পাওয়ার হাউস জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল গফফার, কলেজ রো জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কাওসার হামিদী।

মহানগর আমির ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান ও মহানগর তারবিয়াত সেক্রেটারি হাফেজ মাওলানা আতিকুল্লাহ এর যৌথ সঞ্চালনায় প্রোগ্রামে আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহকারি সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা হাবিবুর রহমান, মাওলানা জয়নুল আবেদিন, মাওলানা শহিদুল ইসলাম, আবু আব্দুল্লাহ, তারিকুল ইসলাম, মাওলানা শফিউল্লাহ তালুকদার, অধ্যাপক মাহফুজুর রহমান আমিন, মোহাম্মদ জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান অধ্যাপক আনোয়ার হোসাইন,অধ্যাপক সুলতানুল আরেফিন,মুজিবুর রহমান,অ্যাডভোকেট আবুল খায়ের শহিদ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park