1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
ঘূর্ণিঝড় ডানার আতঙ্কে আতঙ্কিত পশ্চিমবঙ্গ ও ওড়িশা - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

ঘূর্ণিঝড় ডানার আতঙ্কে আতঙ্কিত পশ্চিমবঙ্গ ও ওড়িশা

বেবি চক্রবর্তী :
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ২৬০ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী :- ঘূর্ণিঝড় ডানার আগমনী বার্তায় বুধবার সকাল থেকেই আকাশের মুখ ভার। জেলায় জেলায় শুরু হয়েছে বৃষ্টি। গভীর নিম্নচাপ বুধবার সকালেই ঘূর্ণিঝড় ডানায় পরিণত হয়ে ওড়িশা উপকূলের দিকে এগিয়ে আসছে। দিল্লির মৌসুম ভবন জানিয়েছে গত ছ’ ঘন্টায় এই ঘূর্ণিঝড় ঘন্টায় ১৫ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম অভিমুখে এগিয়েছে। ওড়িশার পারাদ্বীপ উপকূল থেকে প্রায় ৫২০ কিলোমিটার, পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ৬০০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬১০ কিলোমিটার দূরে রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বুধবার সকাল সাড়ে পাঁচটায় নিম্নচাপটি ঘূর্ণিঝড় ডানায় পরিণত হয়েছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে ওড়িশার ধামারা বন্দরে ঘূর্ণিঝড় ডানা আছড়ে পড়ে ওড়িশার ভিতরকণিকার মধ্য দিয়ে ঝড়টি যাবার সময় তার গতি ঘন্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার, সর্বোচ্চ ১২০ কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে। ঘূর্ণিঝড় ডানার প্রভাবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিন ২৪ পরগণায় সতর্কতা মূলক পদক্ষেপ নিয়েছে প্রশাসন। উপকূলের লোকজনকে সতর্ক করতে মাইকিং ব্যবস্থা করা হয়েছে। মন্দারমনি, তাজপুর, দীঘা, শংকরপুরের বিস্তীর্ণ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে এখানে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ। প্রশাসনের তরফে সোমবার থেকেই দক্ষিণ ২৪পরগনার সাগরদ্বীপ, নামখানা, পাথরপ্রতিমা, বকখালি সহ উপকূলবর্তী অঞ্চলে মাইকিং শুরু হয়ে গেছে। গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ এবং বকখালীতে সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। তবে দুই রাজ্যে ঘূর্ণিঝড় ডানা কতখানি প্রভাব ফেলতে চলেছে তার পরিমাপ এখনো করে ওঠা যাচ্ছে না। সমস্ত রকম সর্তকতা নেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park