1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঘায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বাঘায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৯৫ বার পঠিত

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজায় সকল ধর্মমতের ও আদর্শ অনুষারিদের ক্ষেত্রমত সহযোগিতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ বজায় রাখার নিমিত্তে রাজশাহীর বাঘায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭-১০-২০২৪) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

আসন্ন শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করে উপজেলা নির্বাহী অফিসার বলেন, এ বছর বাঘা উপজেলায় ৪৮ টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। যা গত বারের তুলনায় এবার বেশি। প্রতিমা নির্মাণ হতে বিসর্জন পর্যন্ত সার্বিক নিরাপত্তার নিশ্চিত করতে পুলিশ, আনসার সদস্যগণ স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিমের দায়িত্ব সমন্বয়ে মন্ডপ ভিত্তিক স্বেচ্ছাসেবীরা কাজ করবে। পূজামন্ডপ ও মন্ডপের আশেপাশে সকল প্রকার নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার পরিহার, অনুমতি ব্যতিত কোন পার্শ্ববর্তী স্থানে মেলা/যাত্রা অনুষ্ঠানের করা যাবে না।

সীমান্ত এলাকায় স্থাপিত পূজা মন্ডপ সমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবিকে সতর্কতামূলক কার্যক্রম/পদক্ষেপ গ্রহণসহ প্রত্যেক পূজামন্ডপে অগ্নিনির্বাপন ব্যবস্থা নিশ্চিত করতে পূজামন্ডপের আশেপাশে পর্যাপ্ত পরিমান পানি, বালি ও ভেজা বস্তা রাখার জন্য পূজামন্ডপের সভাপতি ও সম্পাদককে অনুরোধ জানানো হয়।

মন্ডপ কমিটির সভাপতির স্বাক্ষরে গঠিত স্বেচ্ছাসেবী কমিটির সকল সদস্যদের মোবাইল নম্বর সংযুক্ত পরিচিতি কাডর্, দূর্গাপূজা চলাকালীন (রাত্রীকালীন) সময়ে বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বাঘা জোনাল অফিসের ডিজিএমকে অনুরোধ করা হয়। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারগণ ভিজিলেন্স টিমের দায়িত্ব পালন করবেন বলে জানান নির্বাহি অফিসার।

সভায় সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার (ভারপ্রাপ্ত), উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সম্পাদক, হিন্দু বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও সম্পাদক, পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকগণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

উপস্থিত ছিলেন, কৃষি অর্ফিসার শফিউল্লাহ সুলতান, প্রতিবন্ধী সাহায্য কেন্দ্রের কর্মর্কতা মুনসুর আলী সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন।
বাঘা উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু, সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা জানান, গত বছর ৪৭ টি মন্ডপে পূঁজার আয়োজন করা হয়েছিল। এবার ৪৮টি মন্ডপে পূঁজার আয়োজন করা হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) আবু সিদ্দিক জানান, নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park