1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাঘায় দায়িত ছেড়ে দিয়ে অবসরে গেলেন প্রধান শিক্ষক - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বাঘায় দায়িত ছেড়ে দিয়ে অবসরে গেলেন প্রধান শিক্ষক

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

 

মৌসুমী দাস, স্টাফ রিপোর্টার রাজশাহীঃ

 

রাজশাহীর বাঘায় মীরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, দায়িত্ব ছেড়ে দিয়ে স্বেচ্ছায় অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সিলমোহর যুক্ত তার স্বাক্ষরিত অবসর গ্রহনের পত্রটি উপজেলা নির্বাহি অফিসারের নিকট জমা দিয়েছেন।

 

সোমবার (২৩-০৯-২০২৪) অবসর গ্রহনের পত্রটি জমা দিয়েছেন প্রধান শিক্ষক। ছাত্র-ছাত্রী ও শিক্ষকের দাবির প্রেক্ষিতে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে উল্লেখ করেছেন প্রধান শিক্ষক রফিকুল ইসলাম।

 

এর আগে সোমবার সকাল সাড়ে ১০ টায় সাধারণ শিক্ষার্থী,অভিভাবক এবং এলাকাবাসির ব্যানারে প্রধান শিক্ষক রফিকুল ইসলামের দুর্নীতি, অনিয়ম, নিয়োগ বানিজ্য ও অশোভনীয় আচরণের অভিযোগ এনে উপজেলা প্রাঙ্গনে প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের ছবি সংবলিত ব্যানার নিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। ব্যানারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসানের পদত্যাগ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবির কথাও লেখা ছিল। তার বিরুদ্ধে এক শিক্ষিকার সাথে অশোভন আচরনের অভিযোগ করা হয়।

 

এ সংক্রান্ত বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগও করা হয়। এসময় উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক (অবঃ) জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মওদুদ আহমেদ, রুবেল হোসেন, সহকারি প্রধান শিক্ষক নওশের আলী, সহকারি শিক্ষক ইসমাত আরা সাথী, শিক্ষার্থী হাফিজুর রহমানসহ আরো কয়েকজন উপস্থিত ছিলেন।

 

পরে সিদ্ধান্ত নিয়ে স্বেচ্ছায় অবসরে যাওয়ার লিখিত পত্রটি জমা দেন রফিকুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন অবসরে যাওয়া প্রধান শিক্ষক। মুঠোফোনে যোগাযোগ করলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আফম হাসান তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বিকার করেছেন।

 

উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম জানান, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম দায়িত্ব ছেড়ে দিয়ে স্বেচ্ছায় অবসরে যাওয়ার লিখিত পত্রটি তার নিকট জমা দিয়েছেন। মাধ্যমিক শিক্ষা অফিসারের বিষয়টি আমলে নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন নির্বাহী অফিসার।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park