1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
​তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২ ​হ্যান্ডকাফ, নগদ টাকা ও মোটরসাইকেল উদ্ধার - বাংলাদেশ খবর প্রতিদিন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
​তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২ ​হ্যান্ডকাফ, নগদ টাকা ও মোটরসাইকেল উদ্ধার সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী লুঙ্গী গামছা শাড়ী দেশের চাহিদা মিটিয়ে এখন রপ্তানি হচ্ছে বিদেশে। বেলকুচিতে সাংবাদিক সবুজ সরকারের বাবা শ্যামল চন্দ্র সরকার আর নেই খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে ‘বিজনেস ইনোভেশন ফেয়ার’ অনুষ্ঠিত উল্লাপাড়া উপজেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের নতুন কমিটি গঠন, সভাপতি আরিফ হোসেন ও সম্পাদক সাকিব সরকার সরকার মাসুম পাঁচবিবির পূর্ব বালিঘাটায় শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত চারঘাটে প্রাইজমানি ক্যারাম টুর্নামেন্টের উদ্বোধন করলেন পৌর মেয়র পদপ্রার্থী আদিল পাবিপ্রবি ছাত্রদলের অধীনস্থ স্বাধীনতা হল ও সকল অনুষদ কমিটি বিলুপ্ত ঘোষণা জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত। চুয়াডাঙ্গায় নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মো. আলমগীর কবীর

​তালায় ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২ ​হ্যান্ডকাফ, নগদ টাকা ও মোটরসাইকেল উদ্ধার

মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পঠিত

মোঃ সাইদুল বাসার সাতক্ষীরা প্রতিনিধিঃ

সাতক্ষীরা তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে দোকান থেকে হ্যান্ডকাফ পরিয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ দুজনকে আটক করেছে পুলিশ।
​আজ সোমবার (১৬ নভেম্বর) তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেছেন।
​আটক ব্যক্তিরা হলেন—পুলিশ কনস্টেবল মো. সোহেল আহম্মেদ (যশোর কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে) এবং মোতিউর হোসেন মোরসালিন (তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ মৈনুলের ছেলে, বর্তমানে খুলনার সোনাডাঙ্গা এলাকায় বসবাসকারী)।
​অপহরণের শিকার ব্যবসায়ী মো. কাশেম সরদার তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তেঁতুলিয়া এলাকায় তাঁর একটি সাইকেলের যন্ত্রাংশের দোকান রয়েছে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার কাশেম সরদার নিজের দোকানে কাজ করছিলেন। এ সময় দুই ব্যক্তি সেখানে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেন। একপর্যায়ে তাঁরা কাশেমের হাতে হ্যান্ডকাফ পরিয়ে একটি মোটরসাইকেলে করে তুলে নিয়ে যান। পরে তাঁর স্ত্রীর মুঠোফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করা হয়।
​ঘটনাটি জানার পর কাশেম সরদারের স্ত্রী তাৎক্ষণিকভাবে তালা থানায় অভিযোগ করেন। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত তদন্ত ও অভিযানে নামে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে খুলনার ডুমুরিয়া থানার চুকনগর এলাকায় অভিযান চালানো হয়। সেখানে তালা ও ডুমুরিয়া থানা পুলিশের যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়।
​এ সময় তাঁদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, পুলিশের দুটি প্রতিফলক ভেস্ট, একটি মোটরসাইকেল ও নগদ ১ লাখ ৭১ হাজার ৪৫০ টাকা জব্দ করা হয়।
​তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে। পরে ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় চুকনগর এলাকা থেকে দুজনকে আটক করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park