
ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পূর্ব বালিঘাটায় শর্টপিচ ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) রাতে পূর্ব বালিঘাটার রামতনু সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী শামীম হোসেন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি প্রভাষক সামছুল হুদা দুলাল, পৌর যুবদলের সাবেক সহ-সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী হারুনুর রশিদ সজল এবং সংগীতশিল্পী ইসমাইল হোসেন কাবিলা।
পূর্ব বালিঘাটা ও রামতনু এলাকার সিয়াম, সৈকত ও আল-আমিনসহ স্থানীয় যুবকদের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে এ ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়।
খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি ছিল। আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে দর্শকরা রাতভর ক্রিকেট খেলা উপভোগ করেন।