1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন। সাতক্ষীরায় ৩০০ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ মাদক কারবারি পল্টু গ্রেপ্তার রাসায়নিক দিয়ে কদবেল পাকানোর দায়ে ফল ব্যবসায়ীকে জরিমানা বিরামপুরে দুই কিলোমিটার হেঁটে ফুটপাতের দখল দেখলেন ইউএনও, ব্যবসায়ীদের সতর্কবার্তা দামুড়হুদায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত পাঁচবিবিতে যুব দিবসে গাছের চারা বিতরণ ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নদীভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন

বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র

মোঃ আতাউর রহমান বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৩৫ বার পঠিত

মোঃ আতাউর রহমান
বাগমারা (রাজশাহী) প্রতিনিধি:

রাজশাহীর বাগমারায় অনলাইন এনটিভির প্রতিনিধি সাংবাদিক আলমগীর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক করে একটি প্রতারক চক্র। চক্রটি হ্যাক করা আইডি থেকে তার বিভিন্ন আত্মীস্বজন ও পরিচিতজনদের মেসেজ পাঠিয়ে কৌশলে টাকা হাতিয়ে নিয়েছে।

গত রবিবার (১ নভেম্বর) এই হ্যাকিংয়ের ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক আলমগীর হোসেন জানান, রবিবার হঠাৎ করেই তার নিয়ন্ত্রণাধীন ফেসবুক আইডিটি হ্যাকারদের কবলে চলে যায়। পরবর্তীতে হ্যাকাররা তার প্রোফাইল ব্যবহার করে ম্যাসেঞ্জারের মাধ্যমে তার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের কাছে বিভিন্ন জরুরি কারণ দেখিয়ে টাকা ধার চায়। চক্রটির পাতা ফাঁদে পা দিয়ে স্বজনরা বেশ কিছু টাকা পাঠিয়েও দেন।

প্রতারণার কাজে চক্রটি বেশ কয়েকটি মোবাইল নম্বর ব্যবহার করেছে। এর মধ্যে ০১৭৩৪১৯০২৭৪ (নগদ পার্সোনাল) এবং ০১৩৫৫৯৬৯৪০৫ (বিকাশ পার্সোনাল) নম্বর দুটির মাধ্যমে বিভিন্ন জনের কাছ থেকে প্রায় ৪০ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় সাংবাদিক আলমগীর হোসেন বাগমারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম তৌহিদ বলেন, সাংবাদিক আলমগীর হোসেনের ফেসবুক আইডি হ্যাক ও প্রতারণার বিষয়ে থানায় একটি জিডি করা হয়েছে। বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখছি এবং জড়িত প্রতারক চক্রটিকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ ধরনের কোনো প্রতারক চক্রের ফাঁদে না পড়ে সবাইকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park