1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
জামায়াত কর্মী পরিচয়ে শাহীন শিকদার ইসলামি আন্দোলনে যোগদানের সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন: বাকেরগঞ্জ উপজেলা জামায়াত - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

জামায়াত কর্মী পরিচয়ে শাহীন শিকদার ইসলামি আন্দোলনে যোগদানের সংবাদ মিথ্যা ও ভিত্তিহীন: বাকেরগঞ্জ উপজেলা জামায়াত

শফিকুল ইসলাম, বাকেরগঞ্জেঃ
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৫২ বার পঠিত

শফিকুল ইসলাম, বাকেরগঞ্জেঃ

বরিশালের বাকেরগঞ্জে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের শাহীন শিকদার জামায়াতে ইসলামী ছেড়ে শতাধিক নেতাকর্মীসহ ইসলামী আন্দোলনে যোগদান করেছেন মর্মে যে সংবাদ প্রচার করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

আমরা স্পষ্টভাবে জানাতে চাই, গারুড়িয়া ইউনিয়নে শাহীন শিকদার নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো কর্মী নেই এবং অতীতেও তিনি কখনো জামায়াতে ইসলামীর কর্মী ছিলেন না।

সুতরাং তাঁকে জামায়াতের কর্মী হিসেবে উপস্থাপন করে দলত্যাগের যে সংবাদ প্রচার করা হয়েছে, তা জনমনে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।

এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাকেরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি অনুরোধ, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের বিভ্রান্তিকর সংবাদ প্রচার থেকে বিরত থাকুন এবং প্রকাশিত মিথ্যা সংবাদটি অবিলম্বে সংশোধন বা প্রত্যাহার করুন।

প্রতিবাদে—

মিডিয়া ও প্রচার বিভাগ
বাংলাদেশ জামায়াতে ইসলামী
বাকেরগঞ্জ উপজেলা শাখা, বরিশাল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park