1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বিরামপুরে দারুল উলুম একাডেমিতে ২৫ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন, নজর কাড়ল ক্ষুদে নজরুল - বাংলাদেশ খবর প্রতিদিন
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

বিরামপুরে দারুল উলুম একাডেমিতে ২৫ শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন, নজর কাড়ল ক্ষুদে নজরুল

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৮৩ বার পঠিত

মোঃ ইব্রাহীম মিঞা,দিনাজপুর প্রতিনিধি:

শিশুদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার পাশাপাশি সৃজনশীল প্রতিভা বিকাশের প্রত্যয়ে দিনাজপুরের বিরামপুরে দারুল উলুম একাডেমির উদ্যোগে পবিত্র কোরআনের সবক প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) পৌরশহরের ইসলামপাড়া আনসার মাঠসংলগ্ন একাডেমি প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে দ্বিতীয় শ্রেণির ২৫ জন শিক্ষার্থীর হাতে পবিত্র কোরআন তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হিলি আজিজিয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা তৈয়ব সাহেব (দা. বা.)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজুল দারুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস ড. নুরুল ইসলাম।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রথম শ্রেণির শিক্ষার্থী মোছা. রাইসার ব্যতিক্রমী পরিবেশনা। তিনি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাজে অনুষ্ঠানে উপস্থিত হয়ে কবিতা আবৃত্তি করেন। ছোট্ট শিক্ষার্থীর এমন পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে।

এ ছাড়া নার্সারি শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল ফাহাদ বাংলাদেশের বর্তমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের আদলে সেজে অনুষ্ঠানে উপস্থিত হয়। তার এই ব্যতিক্রমী সাজও অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে।

দারুল উলুম একাডেমি ২০২২ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্লে থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত ১১০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষক-শিক্ষিকাসহ মোট আটজন কর্মী প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। প্রতিষ্ঠানটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন মাওলানা ফাহিম আহমদ ও মাওলানা আসাদুজ্জামান আরিফ।

শিশুদের প্রাথমিক শিক্ষার পাশাপাশি পবিত্র কোরআন শিক্ষা, ধর্মীয় অনুশাসন ও নৈতিক মূল্যবোধের চর্চায় আগ্রহী করে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কার্যক্রম পরিচালনা করছে। কোরআনের সবক প্রদান, কবিতা আবৃত্তি ও শিক্ষার্থীদের সৃজনশীল পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শিশুদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি প্রতিভা বিকাশের গুরুত্বও তুলে ধরে।

অভিভাবক সমাবেশের মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ জোরদার এবং শিশুদের শিক্ষাজীবনে অভিভাবকদের আরও সম্পৃক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park