1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গোয়াইনঘাটে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, গ্রেফতার ১ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম :
হরিপুর সীমান্তে ১৬৫ বোতল মদ উদ্ধার ময়মনসিংহ মেডিকেলের অব্যবহৃত সিরিঞ্জ-ক্যানুলা ময়লার গুদামে, উঠছে নানা প্রশ্ন সেন্টমার্টিনে বিদ্যুতের হাহাকার, দিনে মেলে মাত্র ৪ ঘণ্টা কয়েক দিন পরপর বাড়ে ইউনিটপ্রতি দাম ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি গাজীপুরের কালীগঞ্জে ১২ বছরের শিশুকে ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগ, আটক ৩ আলমডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মহাব্বত আলীর দাফন সম্পন্ন । পাবনায় ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ৪ বিয়ের নামে অভিনব প্রতারণা, নিজের স্ত্রী’কে কখনো মেয়ে কখনো ভাইঝি বলে একাধিক বিয়ে দেন স্বামী! কৌশলে হাতিয়ে নেন লাখ লাখ টাকা। সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজা উৎসব উদযাপিত। উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নাসির হোসেন, নির্বিঘ্নে পূজা উদযাপনে প্রশাসনের সঙ্গে তদারকি

গোয়াইনঘাটে অবৈধ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা, গ্রেফতার ১

রুবেল আহমেদ, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩০ বার পঠিত

রুবেল আহমেদ, স্টাফ রিপোর্টার:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর বাজারে অবস্থিত ‘ইউনাইটেড মেটারনিটি ডায়াগনস্টিক সেন্টার’ সিলগালা ও পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানের পরিচালক ইসলাম আলীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সাথে ছিলেন গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তদন্তকারী দুই কর্মকর্তা জুনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডাক্তার মিজানুর রহমান মামুন ও জুনিয়র কনসালটেন্ট গাইনী এন্ড (অব) ডাক্তার সাবিনা আক্তার।
(১৭ সেপ্টেম্বর) মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গোয়াইনঘাটে নার্সের হাতে ডেলিভারি, চার নবজাতকের মৃত্যু’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এরপর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। জানা গেছে, বুধবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) সাঈদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ইউনাইটেড মেটারনিটি ডায়াগনস্টিক সেন্টার এর বিভিন্ন কাগজপত্র যাচাই করেন তিনি। কিন্তু ডায়াগনস্টিক সেন্টার অনুমোদনের কোনো কাগজপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়া ঐ ডায়াগনস্টিক সেন্টারে প্রশিক্ষণপ্রাপ্ত কোনো নার্স নেই। মূলত ওই ডায়াগনস্টিক সেন্টারের মালিক ইসলাম আলী ও তার স্ত্রী সানজিদা আক্তারকে দিয়ে অনুমোদন ছাড়াই দীর্ঘদিন থেকে অবৈধভাবে এটি পরিচালনা করে আসছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদুল ইসলাম বলেন, ইউনাইটেড মেটারনিটি ডায়াগনস্টিক সেন্টার নামের প্রতিষ্ঠানটি অনোমদনহীন থাকায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, কিন্তু জরিমানা আদায়ে অস্বীকৃতি জানালে প্রতিষ্ঠানের মালিক ইসলাম আলীকে গ্রেফতার করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডাক্তার কিশলয় সাহা জানান, গত ১৫ তারিখের পর থেকে অদ্যাবদি পর্যন্ত একেকটি করে ৪/৫ টি নবজাতক মৃত্যুর ঘটনা বিভিন্ন গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হওয়ার পরে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি সরেজমিন তদন্তকালে ঐ ডায়াগনস্টিক সেন্টারের কোন বৈধতা না থাকায় ও নানা অব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানটি সিলগালা এবং প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থাকায় ইসলাম আলী নামের একজনকে উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়। তিনি আরো জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক রমজান আলী বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে। এদিকে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইসলাম আলীকে গ্রেফতারের পর ভুক্তভোগী ঐ চার পরিবারের পক্ষথেকে গোয়াইনঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park