1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
টেকনাফে নাফ নদীতে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

টেকনাফে নাফ নদীতে বিজিবির অভিযানে ২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক।

টেকনাফ প্রতিনিধি//
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৫ বার পঠিত

টেকনাফ প্রতিনিধি//

টেকনাফে নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করা হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)–এর অধীন টেকনাফ বিওপির আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে বাংলাদেশে ইয়াবার একটি চালান প্রবেশ করবে। পরে টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৬ থেকে আনুমানিক ৭০০ গজ উত্তর-পূর্ব দিকে চৌধুরীপাড়া কেকে খালসংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের একপর্যায়ে বেলা আনুমানিক আড়াইটার দিকে একটি হস্তচালিত কাঠের নৌকাযোগে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশকারী সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী কেওড়া বাগানে প্রায় চার ঘণ্টা চিরুনি অভিযান চালানো হয়।

এ সময় কেওড়া বাগানের কাদামাটির আনুমানিক আড়াই ফুট গভীরে সুকৌশলে লুকিয়ে রাখা ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—টেকনাফের উত্তর চৌধুরীপাড়া এলাকার জাফর আহমদের ছেলে মো. আয়াছ (৩০) ও মো. রফিক (২৫)।

বিজিবি আরও জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। আটক আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park