1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরে হঠাৎ ডেঙ্গু রোগের প্রকোপ , আতঙ্কে জনসাধারণ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

গাজীপুরে হঠাৎ ডেঙ্গু রোগের প্রকোপ , আতঙ্কে জনসাধারণ

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার।
  • প্রকাশের সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০২ বার পঠিত

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার।

হঠাৎ করেই গাজীপুরের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগের প্রকোপ ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়ে পড়ছেন নতুন নতুন রোগী। হঠাৎ করেই শরীরে জ্বর, মাথা ব্যাথা, মাথা ঘোরা, শরীর একেবারে দূর্বল হয়ে নিস্তেজ হয়ে পড়া, উঠে দাঁড়াতে না পাড়াসহ নানা সমস্যায় পড়ে হাসপাতালে ভিড় করছেন অসংখ্য মানুষ। ডেঙ্গু পরীক্ষা করার সাথে সাথে এই সমস্ত লক্ষণের বেশির ভাগ রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পড়ছেন।

গাজীপুর মহানগর, কালিয়াকৈর, কোনাবাড়ী, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, বাসন, শ্রীপুর, গাছাসহ বিভিন্ন শিল্প এলাকায় ব্যাপকহারে বেড়ে চলেছে এই রোগটি। এ অবস্থায় এলাকায় বসবাসরত শ্রমিক কর্মচারী এবং স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

সরকারি বেসরকারি হাসপাতাল গুলোতে ভিড় করছেন ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীরা। হঠাৎ এই রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় এলাকায় বেশ সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু থামছে না ডেঙ্গু রোগীর সংখ্যা।

ডেঙ্গু রোগে আক্রান্ত সফিপুরের একজন রোগী বলেন আমি পুরোপুরিই সুস্থ ছিলাম কিন্তু হঠাৎ করেই কয়েকদিন আগে সকালে প্রচন্ড জ্বর আসে, মাথা ব্যাথা ও মাথা ঘোরে এবং শরীর দূর্বল হয়ে নিস্তেজ হয়ে পড়ে। আমি আর একা একা চলতে পারি না। অল্প সময়ের মধ্যে আমি অসুস্থ হয়ে পড়ি। হাসপাতালে গিয়ে ডাক্তারকে দেখানোর পরে ডেঙ্গু টেস্ট করে পজেটিভ ধরা পড়ে। দীর্ঘ ১০ দিন অসুস্থ হয়ে হাসপাতালে থাকার পরে আমি এখন সুস্থ হয়েছি।

গাজীপুর দেশের অন্যতম শিল্প এলাকা হওয়ায় ঘনবসতিতে পূর্ণ। এলাকার মিল কারখানা এবং বাসা বাড়ীর বর্জ্য এবং নোংরা পরিবেশ দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা দরকার। ডেঙ্গু রোগে সচেতনতা বৃদ্ধি করা দরকার। এজন্য স্থানীয় স্বাস্থ্যসেবা উন্নয়নে, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ ও সচেতন দায়িত্বশীলদের এগিয়ে আসার আহবান করেন এবং সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park