1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
নেপালের বিপর্যস্ত এলাকায় ত্রাণ ও সেবাকার্য শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ - বাংলাদেশ খবর প্রতিদিন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মহারাজা প্রতাপাদিত্যের বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল; নেপথ্যে লক্ষ্মীকান্ত গঙ্গোপাধ্যায় :- আল-হেরা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর উদ্যোগে ঝিনাইদহ দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ময়মনসিংহ সদর পৌর ভূমি অফিসের নায়েবকে প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম, সাংবাদিকদের কঠোর আন্দোলনের হুঁশিয়ারি অন্নদাতার আর্তনাদ অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান মন্ত্রী জাহিদ হোসেনের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে মাছ চাষে স্বাবলম্বী হচ্ছে গাঁওকান্দিয়া বাজার মসজিদ পাঁচবিবির আদিবাসী পল্লীতে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাত দলের অংশগ্রহণ, নির্বাচিত চার প্রকল্প। বিরামপুরে বায়োম্যাক্স ইন্টারন্যাশনালের প্রোডাক্ট প্রমোশন ও নলেজ শেয়ারিং কনফারেন্স অনুষ্ঠিত চলতি মাসেই সিরাজগঞ্জ-বগুড়া রেলপথের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

নেপালের বিপর্যস্ত এলাকায় ত্রাণ ও সেবাকার্য শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ

বেবি চক্রবর্ত্তী, ভারত প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৯ বার পঠিত

বেবি চক্রবর্ত্তী:- প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত নেপালের অসহায় মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ ও সেবাকার্যে নামল ভারত সেবাশ্রম সঙ্ঘ। সাম্প্রতিক বন্যা ও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে নেপালের একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে সঙ্ঘ।
সঙ্ঘের পক্ষ থেকে নেপালের লামা সুঁটি, নুয়াকোট জেলার বেলকোটগাধি পুরসভার ৭ নম্বর ওয়ার্ড-সহ বিপর্যস্ত এলাকায় ত্রাণ ও সেবাকার্য পরিচালনা করা হচ্ছে। দুর্গত মানুষের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা করা হচ্ছে।
প্রাকৃতিক দুর্যোগে নেপালের একাধিক জেলা বর্তমানে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। ত্রিশূলী ও ভোতে কোশি নদীর প্রবল স্রোতের কারণে ধাদিং জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নুয়াকোটেও বন্যার জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর সামনে এসেছে। গোরখা ও তানাহুন জেলাতেও প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, স্বামী আত্মশুদ্ধানন্দ মহারাজের নেত্রীত্বে নেপালের বিস্তীর্ণ এলাকায় ত্রান ও সেবাকাজ শুরু হয়েছে৷ প্রাথমিকভাবে দুর্গত মানুষদের হাতে শুকনো খাবার তুলে দেওয়া হচ্ছে৷
এই কঠিন পরিস্থিতিতে দুর্গত মানুষের কাছে পৌঁছে তাঁদের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানোই ভারত সেবাশ্রম সঙ্ঘের মূল লক্ষ্য। সঙ্ঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকেরা বিপর্যস্ত এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন এবং তাঁদের প্রয়োজন অনুযায়ী সেবাকার্য পরিচালনা করছেন।
ভারত সেবাশ্রম সঙ্ঘ দীর্ঘদিন ধরেই দেশ-বিদেশে প্রাকৃতিক দুর্যোগের সময় ত্রাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নেপালের এই বিপর্যয়ের সময়ও সেই মানবিক উদ্যোগেরই প্রতিফলন দেখা গেল। দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে ত্রাণ ও সেবাকার্য আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park