1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ ৩ জনকে যাবজ্জীবন - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

সিরাজগঞ্জে পৃথক মাদক মামলায় মা-মেয়েসহ ৩ জনকে যাবজ্জীবন

মোঃ বেলাল হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯২ বার পঠিত

মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে পৃথক দুটি মাদক মামলায় মা-মেয়ে সহ তিন জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদন্ড ও অনাদায়ে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩য় আদালতের বিচারক লায়লা শারমিন এই কারাদন্ড প্রদান করেন।

এই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামচুজ্জোহা শাহান শাহ এতথ্য নিশ্চিত করে বলেন, আজকে পৃথক দুটি মাদক মামলায় মা-মেয়ে সহ তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষনা সময় আসামীরা পলাতক ছিলেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, গাইবান্ধা জেলার পলাশপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মারুফ উল ইসলাম ও রংপুর জেলার পীরগাছা থানার তালুক পশুরাম গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী মোবাশেরা বেগম ও একই গ্রামের লিটন মিয়ার স্ত্রী সেলিনা বেগম।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১২ সালের ৩ ডিসেম্বর সকাল থেকে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেক পোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশী চালায় পুলিশ। রাতে রংপুর থেকে ঢাকা গামী খালেক এন্টার প্রাইজের একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ মোবাশেরা বেগম ও তার মেয়ে সেলিনা বেগমকে আটক করে পুলিশ। এঘটনায় যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলা দায়ের করেন।

ছেলের জীবন বাঁচাতে আকুতি অসহায় বাবার
অপর দিকে, ২০১৩ সালের ৯ মার্চ সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালায় র‌্যাব-১২ এর সদস্যরা। রাত ২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা গামী নাহার এন্টার প্রাইজের একটি যাত্রীবাহী বাস সিগন্যাল দিয়ে দাঁড় করিয়ে তল্লাশী চালায় র‌্যাব সদস্যরা। বাস যাত্রী মারুফ উল ইসলামের পায়ের নিচে ব্যাগের মধ্য থেকে ৭৯ বোতল ভারতীয় ফেনসিডিল সহ তাকে আটক করা হয়। এঘটনায় র‌্যাব-১২ এর পুলিশ পরিদর্শক জাহিদুল ইসলা বাদী হয়ে মামলা দায়ের করেন।
বুধবার এদুটি মামলায় তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park