1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে পানিবন্দি পরিবারের পাশে উপজেলা বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী সাইফুল ইসলাম ডালিম। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

পাঁচবিবিতে পানিবন্দি পরিবারের পাশে উপজেলা বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী সাইফুল ইসলাম ডালিম।

বাংলাদেশ খবর প্রতিদিন ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬০ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধি:

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতার কারণে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার বিকেলে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোপালপুর আদিবাসী পাড়ায় পানিবন্দি পরিবারের পাশে দাঁড়ান পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মো. সাইফুল ইসলাম ডালিম।

এসময় তিনি পানিবন্দি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতে এ ধরনের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি নিজস্ব অর্থায়নে অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। দুর্যোগের সময়ে এ সহায়তা পেয়ে উপকৃত পরিবারগুলো সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম পিন্টু, স্থানীয় ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফিরোজ হোসেন প্রধান, জেলা যুবদল নেতা মো. গোলাম রব্বানী মাস্টার, আনিছুর রহমান আনিছ, মো. নয়ন প্রধান, রাজীব ফয়সাল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি, ছাত্রদল নেতা রাকিবুল হাসান, মহিপুর কলেজ ছাত্রদলের সম্পাদক মো. সাকিব হাসানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park