1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
‎মোহনপুর শ্যামপুর হাটে কৃষি উপকরণের দোকানে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা ‎ - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

‎মোহনপুর শ্যামপুর হাটে কৃষি উপকরণের দোকানে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা ‎

‎মোঃমহাজামিল,মোহনপুর উপজেলা প্রতিনিধি ‎
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১২১ বার পঠিত

‎মোঃমহাজামিল,মোহনপুর উপজেলা প্রতিনিধি
‎রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাষিগ্রাম ইউনিয়ন শ্যামপুর হাটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন বালাইনাশক বিক্রি এবং মজুদ রাখার অপরাধে একটি কৃষি উপকরণের দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
‎
‎বৃহস্পতিবার  (৯ জুলাই) উপজেলার শ্যামপুর হাটে পরিচালিত এ অভিযানে মেসার্স মহসিন কৃষি ঘর-কে মেয়াদোত্তীর্ণ বালাইনাশক সংরক্ষণ, বালাইনাশকের প্যাকেটের লেবেল বিনষ্ট করা এবং ভোক্তাদের কাছে অনুমোদনহীন বালাইনাশক বিক্রি ও মজুদ করার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
‎
‎মোবাইল কোর্ট পরিচালনা করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মতিন এবং উপসহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‎
‎উপজেলা প্রশাসন জানায়, কৃষকদের নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। পাশাপাশি কৃষি উপকরণ ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানানো হয়েছে।
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park