1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাত্র আট বছরেই এশিয়া জয় বিশ্ব জয়ের অপেক্ষায় বাংলাদেশের সামিনা নূর তাজ। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি ​সাতক্ষীরায় ছাত্রশিবিরের ২০২৭ সালের ইংরেজি নববর্ষ প্রকাশনার উদ্বোধন।

মাত্র আট বছরেই এশিয়া জয় বিশ্ব জয়ের অপেক্ষায় বাংলাদেশের সামিনা নূর তাজ।

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৪৫ বার পঠিত

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

বাংলাদেশের গর্বিত মাত্র ০৮ বছরের ছোট্ট মেয়ে এবং গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ২য় শ্রেণির মেধাবী শিক্ষার্থী সামিনা নূর তাজ আন্তর্জাতিক এশিয়া ইংলিশ অলিম্পিয়াডে ১ম স্থান অর্জন করে একটি গৌরবময় আন্তর্জাতিক সাফল্য অর্জন করেছেন। মাত্র আট বছর বয়সেই এশিয়া জয় করে তাক লাগিয়ে দিয়েছেন তাজ। অপেক্ষায় আছেন বিশ্ব জয়ের দিকে।

এর আগে গত ৩ জুলাই ২০২৬ থাইল্যান্ডে অনুষ্ঠিত HIPPO – International English Language Olympiad 2026-এ অংশগ্রহণ করে তাজ এশিয়া মহাদেশের মধ্যে ১ম স্থান অর্জন করেছেন। ইংরেজি ভাষায় তার অসাধারণ দক্ষতা ও আত্মবিশ্বাসী উপস্থাপনার মাধ্যমে সে বাংলাদেশের হয়ে অনন্য অর্জন বয়ে এনেছেন। সামিনা নীর তাজ শুধু বাবা-মায়ের গর্ব নয়। সে গাজীপুর ও বাংলাদেশের গর্ব। ভবিষ্যতের কর্ণধার।

এই সাফল্যের ধারাবাহিকতায় কিছু দিনের মধ্যে ইতালিতে অনুষ্ঠিতব্য বিশ্বপর্যায়ের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে তাজও অংশগ্রহণ করবে। তার বাবা-মা ও শিক্ষক এবং এলাকার মানুষ বিশ্বাস করেন সেখানেও তাজ তার মেধা ও প্রতিভার স্বাক্ষর রেখে দেশ ও প্রতিষ্ঠানের জন্য আরও গৌরব বয়ে আনবেন ইনশাআল্লাহ্।

সামিনা নূর তাজের এই সাফল্যে তার শিক্ষা প্রতিষ্ঠান ও গাজীপুরের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠন তাকে নিয়ে গর্বিত। তার সাফল্যে তাকে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন সংবর্ধনা দিচ্ছেন। তার এই সাফল্য বাংলাদেশকে সম্মান ও মর্যাদায় বিশ্বের মাঝে মাথা উঁচু করে দিয়েছে।

সামিনা নূর তাজের বাবা-মা ও শিক্ষকগণ এবং এলাকাবাসী তার উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park