1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবির আওলাই ইউনিয়নে বিএনপির সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

পাঁচবিবির আওলাই ইউনিয়নে বিএনপির সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৮২ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮ নম্বর আওলাই ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে আওলাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে শিরট্রি সিনিয়র ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওলাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোজাহার আলী মণ্ডল।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও আওলাই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক মণ্ডল, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম (কাজী), সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী প্রধান, বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. জবাইদুর রহমান (জবা), আব্দুল কাদের, কামদিয়া নুরুল হক ডিগ্রি কলেজের প্রভাষক ও চেয়ারম্যান পদপ্রার্থী ওবাইদুর রহমান আলমসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ডালিম বলেন, “বিএনপির রাজনীতিতে আপনাদের সবারই ত্যাগ ও অবদান রয়েছে। তবে নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হলে দলকে একক প্রার্থী নিয়ে মাঠে নামতে হবে। দল যাকে মনোনয়ন দেবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করতে হবে।”

সভায় বক্তারা দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য বজায় রাখা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park