1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বৃষ্টি-ঝড়ে গাছ ভেঙে সড়কে, জেয়ালায় চরম ভোগান্তি। - বাংলাদেশ খবর প্রতিদিন
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলকুচিতে প্রশাসনের অভিযানের পরও থামছে না ডাইং কারখানার দূষণ নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিনি ম্যারাথন প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে আট দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সংবাদ সম্মেলন পাঁচবিবিতে ভারতীয় সিরাপ ও ইয়াবাসহ আটক ৩ পাঁচবিবিতে উচ্চতা ৪ ফুট তবু থেমে নেই জীবনযুদ্ধ ১৬ বছর ধরে পরিশ্রমে সংসার চালান আল-আমিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা  সাতক্ষীরায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাগমারায় সাংবাদিকের ফেসবুক আইডি হ্যাক করে ৪০ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র ​সাতক্ষীরা সীমান্তে অভিনব কায়দা: মলদ্বারে লুকিয়ে পাচারের সময় ১.৫৫ কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক পাবিপ্রবিতে ডিবেটিং সোসাইটির কমিটি নিয়ে বিতর্ক, আলোচনায় শিবির সভাপতি

বৃষ্টি-ঝড়ে গাছ ভেঙে সড়কে, জেয়ালায় চরম ভোগান্তি।

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৬৮ বার পঠিত

মোঃ হাফিজুল ইসলাম, সাতক্ষীরা:

সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জেয়ালা হাতে-পুরাতন সাতক্ষীরা সড়কে বৃষ্টি ও প্রবল বাতাসে একটি বড় গাছ ভেঙে সড়কের ওপর পড়ে যাওয়ায় স্থানীয় মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

রবিবার (৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বৃষ্টি ও ঝোড়ো বাতাস চলাকালে গাছটি ভেঙে সড়কের ওপর পড়ে। এতে সড়কটি সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায়। মানুষ, সাইকেল, মোটরসাইকেলসহ ছোট যানবাহনের চলাচল ব্যাহত হয়। অনেক পথচারীকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, আবার কেউ কেউ বিকল্প পথ ব্যবহার করে গন্তব্যে পৌঁছান।

স্থানীয় বাসিন্দারা জানান, জেয়ালা হাতে-পুরাতন সাতক্ষীরা সড়কটি এলাকার একটি গুরুত্বপূর্ণ যোগাযোগপথ। প্রতিদিন এ সড়ক দিয়ে আশপাশের কয়েকটি গ্রামের শত শত মানুষ যাতায়াত করেন। তবে গাছটি ভেঙে পড়ার পর রাত পর্যন্ত সেটি অপসারণ করা হয়নি। এতে রাতের বেলায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, ঘটনা ঘটার পরও এখন পর্যন্ত গাছ অপসারণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। কোনো স্বেচ্ছাসেবী দল কিংবা স্থানীয় জনপ্রতিনিধিও ঘটনাস্থলে আসেননি। ফলে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

দ্রুত গাছটি অপসারণ করে সড়কে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park