1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার ।

এম,মছিবুর রহমান বাবুল  জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত

এম,মছিবুর রহমান বাবুল 
জেলা প্রতিনিধি(চট্টগ্রাম)

চট্টগ্রাম মিরসরাই উপজেলায় এক গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। 
গতকাল(০২ জুলাই)বৃহস্পতিবার আ/ত্ম/হ/ত্যার মামলায় স্বামী ফরহাদুল ইসলাম রিফাত(২০)কে গ্রেফতার করেছে উপজেলার জোরালগন্জ থানার পুলিশ।গত মঙ্গলবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্ব রায়পুর গ্রামে এই আত্মহত্যার ঘটনা ঘটে। 

নিহত নুসরাত জাহান রিয়ার(১৭)পরিবারের অভিযোগ, দীর্ঘদিনের শারীরিক মানসিক নির্যাতনের কারণে রিয়া আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।

এ ঘটনায় নি/হ/তের ভাই মো: মোজাম্মেল হোসেন রানা বাদী হয়ে উপজেলার জোয়ালগন্জ থানায় একটি মা/ম/লা দায়ের করেন। মা/ম/লায় রিয়ার স্বামী, ননদসহ মোট চারজনকে আসামি করা হয়েছে। 

পুলিশ সূত্রে জানান,দুর্গাপুরে গৃহবধুকে আত্মহত্যার প্রধান আসামি ফরহাদুল ইসলাম রিফাত(২০)কে গ্রে/ফ/তার করা হয়েছে, অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। 
মা/ম/লার এজাহার সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের পর ফরহাদুল ইসলাম রিফাতের সঙ্গে নুসরাত জাহান রিয়ার শুভবিবাহ সম্পন্ন হয়। 

বিয়ের পর থেকেই যৌ/তু/কের দাবী সহ বিভিন্ন পারিবারিক বিষয়কে কেন্দ্র করে শ্বশুর বাড়ির সদস্যদের শারীরিক ও মানসিক নির্যাতনের স্বীকার হলে সেই এক পর্যায়ে মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে রিয়া গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

জোরালগন্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আবদুল হালিম বলেন, আ/ত্ম/হ/ত্যার ঘটনায় দায়ের করা মা/ম/লায় প্রধান আসামি নিহতের স্বামীকে গ্রে/ফ/তার করে কারাগারে পাঠানো হয়েছে, মামলার তদন্ত চলছে।তদন্তে অন্য আসামিদের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park