1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
গাজীপুরের কালিয়াকৈর ফিরে দেখা রক্তাক্ত জুলাই এবং শহীদ আব্দুল্লাহ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

গাজীপুরের কালিয়াকৈর ফিরে দেখা রক্তাক্ত জুলাই এবং শহীদ আব্দুল্লাহ।

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

মোঃ ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যে বারবার ক্ষমতার পালা বদল হলেও যুগে যুগে ক্ষমতায় গিয়ে সৈরাচারী ও ফ্যাসিবাদের আগ্রাসন ও জনগণের সরলতা আর বিশ্বাসকে পুঁজি করে জনগণের বিরুদ্ধেই জোর জবরদস্তির মাধ্যমে ক্ষমতাকে ধরে রাখার জন্য সকল ধরনের নির্মম নির্যাতন, অপহরণ, জেল, জুলুম, গুম, খুন, হত্যায় মেতে উঠার ভয়াবহ ঘটনা। তারা জালিমের মতো জনগণের বিরুদ্ধে স্টিমরোলার চালিয়েছেন। দেশ ও জনগণের বিপক্ষে গিয়ে সৈরাচারী ফ্যাসিস্ট জালিমে পরিণত হয়েছেন।

গত ২৪ সালের জুলাই মাসে এমন এক নির্মম ভয়াবহ ঘটনার স্বাক্ষী হয়ে সারা বিশ্ব দেখেছে তা। ছাত্র ছাত্রীদের কোঠা আন্দোলনের সংগ্রাম ধীরে ধীরে রুপ নেয় তৎকালীন সরকার পতনের। দেশ জুড়ে যখন সরকার পতনের আন্দোলন সংগ্রাম চলছিল তখন সেই আন্দোলন সংগ্রাম থেকে বাদ পড়েনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলাও। জুলাই ৩ কালিয়াকৈর, চান্দরা, সফিপুর, বাড়ই পড়া, কোনাবাড়ী সহ বিভিন্ন স্থানে রাস্তা অবরোধ করে আন্দোলন চলছিল। ঠিক পরের দিন ৪ জুলাই ও ৫ জুলাইও আরও ভয়াবহ ও কঠোর আন্দোলন গড়ে ওঠে। কিন্তু এই আন্দোলন ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ আর বর্বর হত্যাকাণ্ডের নারকীয় তাণ্ডব। আন্দোলনে জরিয়ে পড়েন শিক্ষার্থীসহ, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, দিনমজুর, শিশু, কিশোর, যুবক, বৃদ্ধ, নারী পুরুষসহ লাখ লাখ মানুষ। নিঃস্তব্ধতা ভয় আর আতঙ্ক এবং নিরাপত্তাহীনতার কঠিন এক পরিস্থিতি।

পরের দিন ৪ জুলাই পুনরায় ভোর থেকে আন্দোলন চলছিল কিন্তু বিকেল ৫ টা একটি বিশাল মিছিল কোনাবাড়ী থেকে কালিয়াকৈর অভিমুখে যাত্রা। সাথে একাধিক মিছিল যুক্ত হয়ে সফিপুর ফ্লাইওভার শেষ প্রান্তে। সেখানে আনসার একাডেমি ও সদরদপ্তর, গেইটের ভিতরে দাঁড়িয়ে ছিল শেখ মুজিবুর রহমানের মূর্তি। হঠাৎ সবাই মূর্তি ভাঙ্গার জন্য দাঁড়িয়ে গেল। অপর দিকে আনসার একাডেমির ভিতরে অস্ত্র সজ্জিত আনসার বাহিনী। বিভিন্ন স্লোগান দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা কিন্তু শুরু হলো বৃষ্টির মতো গুলি, সাউন্ড গ্রেনেড, টিআর সেল, কাঁদানেগ্যাস সহ সরাসরি মুখোমুখি সংঘর্ষ। অসংখ্য জনসাধারণ আহত হয়ে পড়েন কিন্তু কতো জন আহত হয়েছে আর কতো জন নিহত হয়েছে তার কোন হিসাব আজও পাওয়া যায় নি। অসংখ্য মানুষ আহত হয়ে পড়ে থাকতে দেখা যায়। অনেকে আটকে পড়েন একাডেমির ভিতরে। তাদেরকে ধরে নিয়ে অস্ত্র দিয়ে কুপিয়ে, গুলি করে এবং কঠিন আঘাত করে করে হত্যা করা হয়। কালিয়াকৈর থানাতেও পুলিশের সাথে জনতার দফায় দফায় সংঘর্ষ বাঁধে। সেখানেও অসংখ্য জনসাধারণ আহত হয়ে পড়েন এবং নিহত হন।

আনসার একাডেমিতে আটক হওয়া তরুণদের মাঝে শহীদ আব্দুল্লাহও একজন। তাকে ধরে নিয়ে আটকে রেখে অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে কুপিয়ে তাকে হত্যা করা। তার অপরাধ সৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে গিয়েছিল। তার অপরাধ মূর্তি ভাঙ্গার সংগ্রামে সে অংশ নিয়েছিল।

অবশেষে স্থানীয় লোকজন ও আলেম এবং যুবসম্প্রদায় তার লাশ উদ্ধার করে নিয়ে আসে এবং ভয়ানক পরিস্থিতির মধ্যে অল্প সংখ্যক মানুষ জরো হয়ে দাফন কার্য শেষ করেন। শহীদ আব্দুল্লাহর জানাজার ইমামতি করেন হাফেজ মো আনিসুর রহমান (আনিস)। তিনি শহীদ আব্দুল্লাহর কথা বর্ণনা করতে গিয়ে অঝোরে কেঁদে ফেলেন। একজন তরুণ যুবকের অকাল বিদায় মেনে নিতে কষ্ট হয়। তার শরীরে আঘাতের চিহ্ন হাফেজ মো আনিসুর রহমান আনিসকে এখনো কাঁদায়।

এমন ইতিহাস যুগে যুগে ভয়াবহ কালো অধ্যায় হয়ে থাকবে। দেশের পট পরিবর্তন হলেও জাতি এই ইতিহাস কোন দিন ভুলতে পারবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park