1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
মাদকের ভয়াবহতা প্রতিরোধে "কুমিল্লা বাঁচাও মঞ্চ "১২ নং ওয়ার্ডের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

মাদকের ভয়াবহতা প্রতিরোধে “কুমিল্লা বাঁচাও মঞ্চ “১২ নং ওয়ার্ডের উদ্যোগে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন।

মোহাম্মদ বাকী অনীক কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত

মোহাম্মদ বাকী অনীক
কুমিল্লা প্রতিনিধি

আজ (৩০ জুন) মঙ্গলবার সকাল ১১:৩০ঘটিকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, কুমিল্লা সম্মুখভাগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনের সভাপতিত্ব করেন “কুমিল্লা বাচাও মঞ্চের” ১২ নং ওয়ার্ডের সভাপতি গোলাম জাকারিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “কুমিল্লা বাঁচাও মঞ্চের” সদস্য সচিব মো নাসির উদ্দিন সহ অন্যান্যরা।
এতে উপস্হিত থেকে বক্তব্য রাখেন কুমিল্লা মাদক বিরোধী জোটের সভাপতি মো আব্দুস সামাদ,বাসদের আব্দুর রাজ্জাক,এনসিপির এস বি জুয়েল, নিরাপদ চালক চাই সভাপতি আজাদ সরকার লিটন,মহানগর বাঁচাও মঞ্চের যুগ্ম আহবায়ক মো ফরহাদ হোসেন, সাজেদা বেগম লাভলী,সদর উপজেলা বাঁচাও মঞ্চের সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অন্তর,২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আরিফুর রহমান আব্দুল্লাহ, ৩ নং ওয়ার্ডের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাহিদ,৪ নং ওয়ার্ডের সভাপতি রফিকুল ইসলাম বালন,৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ৭ নং ওয়ার্ডের সভাপতি ফজলে আব্বাস বাবু,সাধারণ সম্পাদক আশিকুর রহমান,১২ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোবাশ্বেরুল আলম লিটন,আমড়াতলী ইউনিয়নের সভাপতি মুরাদ হোসেন বাবর, ৮ নং ওয়ার্ডের মেহেদী হোসেন, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার আবদুল মাসুস সহ সাধারণ জনগণ।

বক্তারা মাদকের ভয়াবহতার জন্য সরকারী কর্মচারীদের ও রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে ঢেলে সাজানো সহ দেশের আইনশৃঙ্খলা বাহিনী সৎ ও সংযত থেকে আইনের যথাযথ প্রয়োগ করে পরিবার,সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।

মানববন্ধন শেষে কুমিল্লা বাঁচাও মঞ্চের পক্ষে উপ পরিচালক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরাবরে একটি স্মারকলিপি দেয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park