1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
পাঁচবিবিতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

পাঁচবিবিতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন, কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

ইদ্রিস আলী পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত

ইদ্রিস আলী
পাঁচবিবি উপজেলা প্রতিনিধিঃ

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

মেলায় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন জাতের ফলের সমাহার ঘটেছে। স্টলগুলোতে স্থান পেয়েছে ডাব, পেঁপে, কলা, ড্রাগন ফল, জলপাই, ডেউয়া, তেঁতুল, কাঁঠাল, লটকন, আম, জাম্বুরাসহ নানা ধরনের দেশীয় ফল। এসব ফলের উৎপাদন, পুষ্টিগুণ ও সংরক্ষণ পদ্ধতি সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তরুণ কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রকৌশলী মোবারক হোসেন, পিআইও আবু বক্কার সিদ্দিক, হিসাবরক্ষণ কর্মকর্তা রিপন মিয়া, একাডেমি সুপারভাইজার জহুরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলামসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে, জাতীয় ফল মেলার উদ্বোধনের পাশাপাশি উপজেলার প্রায় ৩ হাজার কৃষকের মাঝে আমন মৌসুমের জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের উৎসাহিত করতে সরকারের এ সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park