1. admin@bangladeshkhabarpratidin.com : admin :
বি.ডি.এফ প্রেস ক্লাবের ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন। - বাংলাদেশ খবর প্রতিদিন
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পাঁচবিবিতে মাদকবিরোধী পোস্টের জেরে যুবকের ওপর হামলার অভিযোগ। পুঠিয়ায় আপন ভাইয়ের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাটের অভিযোগ। ব্যারিস্টার ড. নাজিবুর রহমান এমপিকে সংবর্ধনা প্রদান। নড়াইলে প্রতিবন্ধী আনোয়ার হত্যা মামলার এক আসামি গ্রেফতার। দেবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু। ন্যায্য দামের অভাবে দিশেহারা মহেশখালীর পান চাষিরা, বাড়ছে ঋণের বোঝা মহেশখালীতে ৬০ শতাংশ পরিবার পান চাষের সঙ্গে জড়িত, ন্যায্যমূল্য ও সরকারি সহায়তার দাবি। চট্টগ্রাম মিরসরাইয়ে গৃহবধূর আ/ত্ম/হ/ত্যার ঘটনার মামলায় স্বামী গ্রে/ফ/তার । শাহজাহানপুর তরুণ সংঘের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হাড্ডাহাড্ডি লড়াই শেষে চ্যাম্পিয়ন শাহী হালিম জামতৈল। সাতক্ষীরায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সমাবেশ অনুষ্ঠিত। সাংবাদিক মাসুদ রানা ও সোহাগের ব্যতিক্রমী উদ্যোগ: মাছখোলা বাজারে দৃষ্টিনন্দন বসার জায়গা স্থাপন।

বি.ডি.এফ প্রেস ক্লাবের ৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন।

মাসুদ রানা, সাতক্ষীরা :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৬ বার পঠিত

মাসুদ রানা, সাতক্ষীরা :

বি.ডি.এফ প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা গত ২৬ জুন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি আলহাজ্ব শাহাদাত হোসেন বাবু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরশাদ আলী।
সভায় সাধারণ সম্পাদক গত দুই বছরের সাংগঠনিক কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন। পরে সভাপতি আনুষ্ঠানিকভাবে বিদায়ী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

পরবর্তীতে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে তিন সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটিতে এস এম ইসমাইল হোসেন-কে আহ্বায়ক, মুকুল হোসেন-কে সদস্য সচিব এবং মেহেদী হাসান শিমুল-কে সদস্য হিসেবে মনোনীত করা হয়।

সভায় বক্তারা বলেন, ক্লাবের মর্যাদা অক্ষুণ্ণ রেখে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

সভা শেষে উপস্থিত সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ বাংলাদেশ খবর প্রতিদিন
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park