
মোঃ মিনারুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
“ডিবি পুলিশের পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুর এলাকায়।”
আজ সোমবার (২২ জুন ২০২৬) সকাল সাড়ে ৬ টার দিকে লোকনাথপুর বাসস্ট্যান্ড পার হয়ে ‘পাগলা দোয়া’ এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ফল ব্যবসায়ী মো. নোয়াজ্জেল হোসেন।
ভুক্তভোগীর অভিযোগ, দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তার গতিরোধ করেন। পরে তাকে মারধর করে ব্যবসার জন্য সঙ্গে থাকা নগদ ৮ হাজার টাকা ছিনিয়ে নেন।
নোয়াজ্জেল হোসেন জানান, তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে একপর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় তাকে আঘাত করা হলে তিনি রক্তাক্ত হন এবং শেষ পর্যন্ত টাকা দিতে বাধ্য হন।
অভিযোগ রয়েছে, অভিযুক্ত দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসেন। তাদের মধ্যে একজনের পরনে সাদা শার্ট ছিল।